এই মুহূর্তে

মঙ্গলবার থেকে কলকাতায় তাপমাত্রা নামতে শুরু করবে, উত্তরবঙ্গে কুয়াশার দাপট বাড়বে

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার থেকে কলকাতায় তাপমাত্রা কমতে শুরু করবে। প্রায় ৪ ডিগ্রির কাছে স্বাভাবিক তাপমাত্রার ছন্দপতন হবে।উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে। শীতের আমেজ ক্রমশ বাড়বে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,ইতিমধ্যেই স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী দু – তিন দিনে আরও তিন চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে দাবি আবহাওয়া দফতরের।

শ্রীনিকেতনে ১৫ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে ১৬ ডিগ্রী। পুরুলিয়াতে ১৭ ডিগ্রি সেলসিয়াস। মালদাতেও ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সকালে হালকা কুয়াশা উত্তরবঙ্গের(North Bengal) বেশিরভাগ জেলাতে থাকবে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে জেলাতেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে সকালের দিকে। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দুই থেকে তিন দিনে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। আপাতত শুষ্ক আবহাওয়া।

দক্ষিণবঙ্গে(South Bengal) শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা থাকবে উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে। দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামী ৩ থেকে ৪ দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত। কলকাতায়(Kolkata) ২০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে এবং পশ্চিমের জেলাগুলিতে ১৫/১৬ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামতে পারে তাপমাত্রা।এদিকে,পূর্ব মধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত।হরিয়ানার ওপর আরো একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত মধ্য আসাম এবং কর্নাটক সংলগ্ন এলাকায় অবস্থান করছে।‌পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেডরোড থেকে কটাক্ষ মমতার

সল্টলেকে পথচারীকে পিষে জোড়া মোটরবাইকে ধাক্কা, সরস্বতী পুজোয় বেপরোয়া গতিতে শোকের ছায়া

রামকৃষ্ণের নামে বিশ্ববিদ্যালয় বিল আটকে রাজভবনে, আরটিআইয়ে মিলল চাঞ্চল্যকর সাফাই

‘‌যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, রক্ষা করব’‌, নেতাজির জন্মজয়ন্তীতে শপথ অভিষেকের

নেতাজি সম্পর্কিত সব তথ্য প্রকাশ করা হোক, জন্মজয়ন্তীতে কেন্দ্রকে কড়া বার্তা মমতার

সরস্বতী পুজোয় নামল পারদ, ১৪ ডিগ্রিতে তাপমাত্রা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ