এই মুহূর্তে

২৪ নভেম্বরের পর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেবে

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের সব জায়গায় শুষ্ক আবহাওয়া। দার্জিলিং- এ রবিবার কম বেশি বৃষ্টির পূর্বাভাস।কলকাতার তাপমাত্রা ১৮.৭ ডিগ্রী। সর্বোচ্চ ২৮ ডিগ্রী। আগামী তিন দিন তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় রবিবার এই খবর জানান। তিনি বলেন,পশ্চিমের জেলাগুলোতে ৩ ডিগ্রী তাপমাত্রা কমবে। দার্জিলিং-এ ৫-৬ ডিগ্রী তাপমাত্রা থাকবে। একটি নিম্নচাপ দক্ষিণ আন্দামান সাগরের কাছে রয়েছে৷ ২৪ তারিখ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর হবে।

পরবর্তী ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড় তৈরী হবে৷ তার কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে৷আরও একটা নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে(Bay Of Bengal) তৈরী হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়ার কোন পরিবর্তন হবে না। স্বাভাবিকের কাছেই তাপমাত্রা থাকবে। তবে আগামী দু-একদিনে দু দিকটির মত তাপমাত্রা কমতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গে।কাজেই বিশেষভাবে শীত জাঁকিয়ে আসবে না। আগামী এক সপ্তাহে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না বাংলাতে। আগামী তিন চার দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ ডিগ্রী তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের সব জেলায়।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে রবিবার দার্জিলিং-এ বৃষ্টির সম্ভাবনা। বঙ্গের মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা আপাতত নেই। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ২৪ তারিখের পর রূপ নেবে তার ওপরে নজরদারি চালাবে আলিপুর আবহাওয়া দফতর। যদি তার অভিমুখ পরিবর্তন না হয় বা তার কোন প্রভাব বঙ্গে আসে পরবর্তীকালে জানানো হবে বলে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। আপাতত বঙ্গে কোন দুর্যোগ নেই এমনটাই দাবি করছেন আবহাওয়াবিদরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ছোটদের বিশ্বকাপের শুরুর দিনেই নামছে বৈভবেরা, ৫ বারের মতো এবার ফেভারিট ভারত

শুভেন্দু ঘনিষ্ঠদের সংগঠন থেকে ছেঁটে ফেলায় খুশি আদি নেতারা, নির্বাচনের আগে আদি–নব্য কোন্দল চরমে

শীতের বিদায় কবে? কী বলছে আবহাওয়া দফতর?

রঞ্জিত মল্লিকের বাড়িতে টানা এক ঘন্টা কাটালেন অভিষেক, কী খেলেন সেখানে….

কেতুগ্রামে BLO স্বামী SIR নোটিশ ধরালেন নিজের স্ত্রীকে, যেতে হবে শুনানি কেন্দ্রে

ফারাক্কায় শুনানি কেন্দ্রে হামলার ঘটনায় কমিশনকে এফ আই আর করার নির্দেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ