সোমে কুয়াশার চাদরে ঢাকবে একাধিক জেলা, জাঁকিয়ে পড়বে ঠান্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় ভোরে ঘন কুয়াশার সতর্কতার জারি করল আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office) ।সোমবার সকালে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জায়গায় ঘন কুয়াশার সতর্কতা জারি।উল্লেখযোগ্যভাবে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রার ছন্দপতন ঘটতে শুরু করেছে। শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা রবিবার ছিল ১০.৭ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.০ ডিগ্রি সেলসিয়াস।দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.০ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা রবিবার নেমে এসে দাঁড়ায় ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে রবিবার থেকে গড়ে ০. ৭ ডিগ্রি সেলসিয়াস কমে এসে দাঁড়ায়।

সোমবার সকালে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম ,মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জায়গায় ঘন কুয়াশার সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে রাতের দিকে এবং ভোরের দিকে আগামী দু-তিন দিনের মধ্যে বেশ কিছু জেলায় উল্লেখযোগ্য ভাবে তাপমাত্রার ছন্দপতন ঘটবে। তবে তোর এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া আগামী বেশ কয়েকদিন শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে আগামী দুদিন বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ বেশ কিছু জেলায় সোম ও মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে বেশ কিছু জেলায়। বড়দিন ও বর্ষবরণ এর আগেই পারদ পতন ঘটবে রাজ্যে। ডিসেম্বরে বিগত কয়েকদিনেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকার পরে রবিবার তাপমাত্রা নেমেছে অনেকটাই। রবিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা হলেও নামবে। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা বড়দিনের আগে খুব একটা নেই। কিন্তু কিছু কিছু এলাকায় শ্রম ও মঙ্গলবার তাপমাত্রার ছন্দপতন ঘটবে। দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলের তাপমাত্রা অনেকদিন আগেই ১২ ডিগ্রির কাছাকাছি চলে এসেছে। রবিবার তাপমাত্রা নেমেছে অনেকটাই। গত ৬ ডিসেম্বর নেমেছিল ১৪ ডিগ্রির ঘরে। সেদিন কলকাতার তাপমাত্রা ছিল ১৪.৫। আজ রবিবার সেই তাপমাত্রা হল ১৪.৪। অর্থাৎ এটাই মরশুমের শীতলতম দিন বলে মনে করা হচ্ছে।পৌষ মাসের শুরু থেকে শীত অনুভব করছে বঙ্গবাসী। কিন্তু তেমনভাবে শীত টের পাওয়া যাচ্ছে না। পূবালী হওয়ার কারণেই ঠিক কিছুটা হলেও বাধা পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

পূবালী হাওয়া প্রবাহিত হওয়ার কারণে বায়ুমণ্ডলের নিচের স্তরে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সেই কারণে রাজ্যের বিভিন্ন জায়গায় কুয়াশার(Fog) দাপট দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার এবং রবিবারও কুয়াশার দাপট বজায় ছিল। ছুটির দিন রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কিছুটা হলেও কমেছে।উল্লেখ্য শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের নিচের জেলাগুলোতে কুয়াশার দাপট বেড়েছে। গত ১৭ থেকে ২০ ডিসেম্বর শহরের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই ছিল। রবিবার থেকে সেই তাপমাত্রা নামতে শুরু করেছে। বড়দিনের পর তাপমাত্রা আরো কিছুটা নামতে পারে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা যাচ্ছে, বর্ষবরণে ভালো ভাবেই শীত অনুভব করবে বঙ্গবাসী।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর