মকর সংক্রান্তির আগে ভোলবদল হতে পারে আবহাওয়ার, জঙ্গলমহলে বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: জঙ্গলমহল এলাকায় কয়েক দিন ধরে তাপমাত্রা পারদ বেশ বেড়েছিল তাপমাত্রা নামতে নামতে এসে দাঁড়ায় ৭ ডিগ্রিতে। ঝাড়গাম জেলায় তাপমাত্রা বেশ কমেছিল ।তবে হঠাৎ তাপমাত্রা বেড়ে যায় শুক্রবার রাত থেকে। শনিবার দুপুরের পর থেকে জঙ্গলমহলের তাপমাত্রা আরো বেড়ে যায়। অথচ রবিবার সকালে বিভিন্ন জায়গায় রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ ছিল। রবিবার ঝাড় গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৯ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি। সপ্তাহ জুড়ে তাপমাত্রা বজায় থাকবে সেখানে। তবে জঙ্গলমলের প্রধান উৎসব মকর সংক্রান্তির আগে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে। এমনটাই মনে করছে আবহাওয়া দফতর। আকাশ থাকতে পারে মেঘলা।

প্রসঙ্গত সবুজ পরিবেশ এবং প্রাকৃতিক কারণে অন্যান্য জায়গায় তুলনায় জঙ্গলমহল ঝাড়গ্রামে তাপমাত্রা নির্মমুখী থাকে। তবে রবিবার সকাল থেকে জেলা জুড়ে হালকা কুয়াশা দাপট ছিল পরে বেলা বাড়তে কিছুটা আকাশ পরিষ্কার হয়। সামান্য তাপমাত্রা বাড়লেও জঙ্গলমহলে পুরোপুরি ঠান্ডা কাটে নি। শনিবার বিকেল থেকেই নিম্নচাপের দরুন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়। কিন্তু ফের মাঘ মাসের প্রথম সপ্তাহে ব্যাপক ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে।রোববার সকাল থেকে জেলা জুড়ে ফুরফুরে ঠান্ডা হাওয়া বইছে দক্ষিণবঙ্গের(South Bengal) বিভিন্ন জায়গায়। গত সপ্তাহের মতো একই আবহাওয়া রয়েছে বীরভূমের শ্রীনিকেতনে। সেখানে তাপমাত্রা সর্বোচ্চ রয়েছে ২৩.৫ ডিগ্রি ।সর্বনিম্ন রয়েছে ৭ ডিগ্রি। বর্ধমানের তাপমাত্রা সর্বোচ্চ রয়েছে ২৪.৬° এবং সর্বনিম্ন ১০ ডিগ্রি।

দক্ষিণবঙ্গ জুড়ে একই রকম আবহাওয়া রয়েছে ।মকর সংক্রান্তির আগে কিছুটা আবহাওয়া বদলাতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। পশ্চিম মেদিনীপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১২ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৪ ডিগ্রি। সৈকত সহ মেদিনীপুরের হলদিয়াতে (Haldia)সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪. ৫° ।সৈকত শহর দিঘাতে ও সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৪.৬° এবং সর্বনিম্ন ১৪.৪ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ রয়েছে ৮৩ শতাংশ। বাঁকুড়া জেলার তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ ২৩.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন উচ্চ ১০.৪ ডিগ্রি। জঙ্গলমহল পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন রয়েছে১০ ডিগ্রি। রবিবার সকালে জঙ্গলমহলে(Jangalmahal) অনেক জায়গায় দু- একফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে। বেলা বাড়তে রোদ বেড়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে , চলতি সপ্তাহে বুধবার থেকে আবারও তাপমাত্রা নিম্নমুখী হবে।

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি