চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সরস্বতী পুজার দিন সকাল ও সন্ধ্যায় অনুভব হবে শীত, বেলা বাড়লেই বাড়বে উষ্ণতা

নিজস্ব প্রতিনিধি: সরস্বতী পুজোর দিন সামান্য নেমে স্বাভাবিক তাপমাত্রায় ফিরতে পারে পারদ।অর্থাৎ সরস্বতী পুজোয় সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া হালকা শীতের আমেজ থাকলেও রোদ উঠে বেলার দিকে হালকা উষ্ণতার ছোঁয়া ফেলতে পারে। তবে সরস্বতী পুজোয় ঘন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা কম। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন,আপাতত দুদিন স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা। শনি ও রবিবার কলকাতায়(Kolkata) ১৩ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে পারদ।

সোমবার থেকে বুধবারের মধ্যে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে তাপমাত্রা। জেলার ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে সোমবার থেকে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠতে পারে। বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা সামান্য নামতে পারে অথবা একই রকম থাকবে পরবর্তী কয়েকদিন।উত্তরবঙ্গে(North Bengal) আপাতত স্বাভাবিকের কাছাকাছিই থাকবে তাপমাত্রা। বড়সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী পাঁচ থেকে সাত দিন।কুয়াশা রবিবার সকাল থেকে বাড়বে।

দক্ষিণবঙ্গে(South Bengal) রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা।সোমবার কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে।উত্তরবঙ্গের কুয়াশার ঘনঘটা বেশি থাকবে মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে।সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা।

সরস্বতী পুজোয় স্বাভাবিক তাপমাত্রা। আগামী দুদিন একই রকম থাকলেও স্বাভাবিকের নিচেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সোমবার থেকে দু থেকে তিন ডিগ্রি বেড়ে স্বাভাবিকের কিছুটা উপরে যাবে সর্বনিম্ন তাপমাত্রা। সরস্বতী পুজোর দিন সামান্য নেমে স্বাভাবিক তাপমাত্রায় ফিরতে পারে পারদ।অর্থাৎ সরস্বতী পুজোয় সকাল সন্ধ্যা মনোরম আবহাওয়া হালকা শীতের আমেজ থাকলেও রোদ উঠে বেলার দিকে হালকা উষ্ণতার ছোঁয়া ফেলতে পারে। তবে সরস্বতী পুজোয় ঘন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা কম। সকালে হালকা মাঝারি কুয়াশা মূলত পরিষ্কার আকাশ। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ