চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দক্ষিণের ৭ জেলায় কুয়াশার দাপট বাড়বে, রবিবার কলকাতায় তাপমাত্রা কমবে

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণের ৭ জেলায় সকালের দিকে কুয়াশার দাপট বাড়বে।ফের জাঁকিয়ে শীত না ফিরলেও দার্জিলিংয়ে তুষারপাত অথবা হালকা বৃষ্টি হতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। কলকাতাতে(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস । রাত ও দিনের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। রবিবার সামান্য তাপমাত্রা নামতে পারে। আগামী সাতদিন তাপমাত্রার বড়সড় কোন হেরফের হবে না। উত্তরবঙ্গে (North Bengal)শনিবার কুয়াশা দাপট থাকবে।

ঘন কুয়াশা থাকবে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে। ৫০ মিটারের নিচে নামতে পারে দৃশ্য মানতা। এদিকে আবহাওয়াবিদদের মতে, গত বছরের মত এবারে ও গরম বাড়বে বঙ্গে। জানুয়ারি মাসের শেষের দিকে দিনের বেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। ঘরের দিকে এবং বেশি রাতের দিকে সামান্য শীত অনুভব হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ায় জানুয়ারি মাসের শেষেই বঙ্গে গরম অনুভব হতে শুরু হয়েছে।

আবহাওয়াবিদদের মতে যেটি বর্তমানে দেখা যাচ্ছে তা ট্রেলার। মে- জুন মাসে গরমের তীব্রতা বাড়বে বঙ্গে। গত বছরের মত এবারও তাপমাত্রার ঊর্ধ্বমুখী পারদে পুড়বে বঙ্গের মাটি। ৫০ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে বঙ্গের তাপমাত্রা। তবে আপাতত দোল উৎসব পর্যন্ত বঙ্গে তাপমাত্রা বাড়লেও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে না।পরিবেশবিদরা অবশ্য বারবার সাবধান বানিয়ে দিয়ে বলছে প্রকৃতির এই খামখেয়ালিপনা থেকে বাঁচতে গেলে বেশি করে গাছ লাগাতে হবে।

তবেই প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে। গত বছর অতিরিক্ত গরমের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আগেভাগে সরকারি স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছিল। এবছর এপ্রিল থেকে মে মাসের মধ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। অতিরিক্ত গরম বাড়লে সে ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়া কিভাবে হবে তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ