এই মুহূর্তে

শনিবার থেকে আবহাওয়ার ভোল বদল, রবি থেকে বুধে বঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বেশি। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান ।তিনি বলেন,একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে সাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।রবিবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের(North Bengal) জেলাগুলিতে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টি বাড়বে সোমবার। সোমবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।

বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।দক্ষিণবঙ্গে আগামী রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সোমবার বেশ কিছু জেলাতে। সোমবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এর সঙ্গে পশ্চিম বর্ধমান ,বীরভূম মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি জেলাতে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে বলে ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গে (South Bengal)আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

সর্বোচ্চ তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। উপকূল ও সংলগ্ন কলকাতা জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নেমে গেছে একদিনে। সেই তাপমাত্রা আগামী দুদিনে সামান্য বাড়তে পারে। শনিবার আবহাওয়ার পরিবর্তন এবং রবিবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে।উত্তরবঙ্গে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি জেলার উত্তরভাগে। বুধবার হোলির দিন থেকে বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বুধবার থেকে শুক্রবার শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে।বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য বাড়বে।তবে স্বাভাবিকের কাছাকাছিই থাকবে পারদ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রতিবাদে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসলেন ৭ ভোটার

বঙ্গের ৪ জেলা রবিবার থেকে ভিজবে, সোমবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি

ইসলামপুরে মর্মান্তিক দুর্ঘটনায় বিহারের আয়কর দফতরের অফিসারের স্ত্রীর মৃত্যু, আহত শিশু সহ ৩

প্রেমের টানাপোড়েনে BDO অফিস ক্যাম্পাসে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

‘‌রাষ্ট্রপতিকে দিয়ে রাজনীতি করাচ্ছে বিজেপি’‌, ধর্নামঞ্চ থেকে সপ্তমে সুর মমতার

প্রথম ভাষণেই মমতার মন জয় করে নিলেন প্রতীক উর, তরুণ তুর্কিতে মুগ্ধ দিদি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ