চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বঙ্গের ৪ জেলা রবিবার থেকে ভিজবে, সোমবার থেকে রাজ্যে বাড়বে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের চার জেলায় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ২ জেলা এবং দক্ষিণবঙ্গের ২জেলাতে এই সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের দুটি জেলা হল উত্তর ২৪ পরগনা এবং হুগলি। উত্তরবঙ্গের দুটি জেলা হল উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলা। শনিবার আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office) জানিয়ে দিয়েছে, রবিবার থেকে বুধবারের মধ্যে গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা(Kolkata) সহ উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলায় সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায়। এর পাশাপাশি হতে পারে বজ্রপাত। উষ্ণতা থাকলেও স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। মেঘলা আকাশ হবে ।বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হবে। উত্তর ও দক্ষিণবঙ্গে(SouthBengal) বৃষ্টি বাড়বে সোমবার থেকে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আসছে । তাপমাত্রার ওঠা নামায় জলীয় বাষ্পে কুয়াশা সম্ভাবনা সকালের দিকে থাকবে ।ঝলমলে আকাশের পরিবর্তে বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ হবে ।রবিবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে ।

উত্তরবঙ্গে (North Bengal)পশ্চিমী ঝঞ্জা ঢুকবে এবং তার প্রভাবে বৃষ্টিপাত চলবে বুধবার পর্যন্ত । কলকাতা শহরে আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে থাকবে। অতএব শনিবার রাত থেকেই জেলায় জেলায় যে বৃষ্টিপাত শুরু হবে তার গতিবেগ ধীরে ধীরে বাড়তে থাকবে সোমবার থেকে। বসন্তের মনোরম পরিবেশ থেকে এবার বঙ্গের আবহাওয়ায় প্রবেশ করছে বৃষ্টি।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ