চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সপ্তাহের শুরু থেকেই দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা জারি, উত্তরে হবে কালবৈশাখী

নিজস্ব প্রতিনিধি : ফের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য রবিবার জানিয়েছেন, বঙ্গোপসাগর(Bay Of Bengal) থেকে অতিরিক্ত জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে ।এর প্রভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। আবার কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে চলতি সপ্তাহে। রবিবার থেকে মঙ্গলবার ঝড়- বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। বুধবার ও বৃহস্পতিবার নাগাদ ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ফের ঝড় বৃষ্টির প্রবণতা বাড়বে চলতি সপ্তাহের শুক্রবার থেকে।

রবি ও সোমবার উত্তরবঙ্গের(North Bengal) সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার ঘন্টায় হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝড় – বৃষ্টি বেশি হতে পারে ।মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ।শুক্রবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। এর মধ্যে কালবৈশাখী সতর্কতা থাকছে বেশ কিছু জেলাতে সোমবার কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের পূর্ব – পশ্চিম বর্ধমান ,বীরভূম এবং হুগলি জেলাতে।

আবার কিছু জেলাতে শিলা বৃষ্টিও হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দক্ষিণের বেশিরভাগ জেলায় ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার হতে পারে। পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ,মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলাতে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টি বেশি হবে এইসব জেলায়। বুধ ও বৃহস্পতিবার ঝড়- বৃষ্টির সম্ভাবনা কমলেও শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টি বাড়বে।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ