চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিম্নচাপের জেরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে ঘনিয়ে আসছে দুর্যোগ

নিজস্ব প্রতিনিধি : শনিবার আরো দু- এক পশলা বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হবে। থাকছে কালবৈশাখীর সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত স্পেল ঝড় -বৃষ্টির। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,সোমবারে থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। বাড়বে তাপমাত্রা। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। ঝড়- বৃষ্টি উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় চলবে বুধবার পর্যন্ত। শুক্রবার ফের বাড়বে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা।বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পে ঢুকছে। একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে। জম্মু-কাশ্মীর থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শনিবার ঝড়- বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

দক্ষিণবঙ্গে(South Bengal) শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পূর্ব বর্ধমান, হুগলি ,বাঁকুড়া, পুরুলিয়া নদিয়া ,মুর্শিদাবাদ জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।রবিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ। দু – এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। শুক্রবার ফের বাড়বে বৃষ্টি ও ঝড়ের পরিমাণ।উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কালবৈশাখী এবং শিলাবৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গের(North Bengal) উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবার ঝড় বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ,কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি ,কোচবিহার জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদা জেলাতে। বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা ওপরের দিকের ৫ জেলাতে আগামী কয়েক দিন। বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় – বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টি কমলেও ফের উইকেন্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

Published by:

Share Link:

More Releted News:

শেক্সপিয়ার সরণীর গঙ্গা – যমুনা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ঘরে ঘরে প্রচারে মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

রক্ত দিলে স্বাধীনতা দেব বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যোগীর মন্তব্য বিতর্ক চরমে

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত পরিযায়ী শ্রমিক সহ গ্রামবাসীরা

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

নন্দীগ্রামের বিজেপি নেতার ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, পাল্টা কটাক্ষ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ