মঙ্গল থেকে বৃহস্পতি বঙ্গ জুড়ে দুর্যোগের পূর্বাভাস জারি, জেনে নিন আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া একাধিক জেলায় দিনভর ছিল । রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ও বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,শনিবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ,পুরুলিয়া ,ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে তুলনামূলকভাবে বেশি থাকবে। কলকাতা সহ সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

কলকাতায়(Kolkata) ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। শনিবার পশ্চিমের দু- এক জেলায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। দক্ষিণবঙ্গে রবিবার থেকে বৃহস্পতিবার দু – দফায় বৃষ্টি হবে। রবিবার ও সোমবার বজ্রবিদ্যুৎসহ স্থানীয়ভাবে দু – এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। কালবৈশাখী ও শিলাবৃষ্টি সম্ভাবনা থাকবে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।

সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের(South Bengal) সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে।মঙ্গলবার কালবৈশাখীর পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। বুধবার কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হবে হাওড়া ,হুগলি, উত্তর ২৪ পরগনা ,পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। উত্তরবঙ্গে দার্জিলিং সহ উপরের পাঁচ জেলায় বৃষ্টি চলবে। আগামীকাল থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে।

সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের(North Bengal) সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস থাকবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দুর্যোগের পরিস্থিতি থাকবে মঙ্গলবার এবং বুধবার। মঙ্গলবার ওপরের দিকের পাঁচ জেলা এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী ও শিলাবৃষ্টি সহ দুর্যোগের আশঙ্কা।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। অন্যদিকে সোম মঙ্গলবার নাগাদ ঘূর্ণাবর্ত ও অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান