বুধ থেকে শুক্র দক্ষিণের সব জেলা জুড়ে চলবে ঝড়- বৃষ্টির দাপট, সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ বিহারে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত উত্তর দক্ষিণ অক্ষরেখা সৃষ্টি হয়েছে। এই অক্ষরেখা ঝাড়খণ্ড এবং ওড়িশার ওপর দিয়ে গেছে।মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান ।তিনি বলেন,উত্তরবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। বুধবার থেকে ভারী বৃষ্টি নেই। ঝড় – বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ কমবে।মঙ্গলবার কালিম্পং, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি। বুধবার দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আশঙ্কা।

বৃহস্পতিবারেও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের(North Bengal) সব জেলাতেই। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের গতিবেগ ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে।শুক্রবার থেকে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।দক্ষিণবঙ্গে(South Bengal) বুধবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় – বৃষ্টির স্পেল থাকবে। কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টি আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা থাকবে। মঙ্গলবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে পুরুলিয়া ,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও আর্দ্রতা বেশি থাকায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে আংশিক মেঘলা আকাশ এবং হাওয়া থাকায় কিছু এলাকায় গরম ও অস্বস্তি কম থাকবে।

মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম নদিয়া মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির দাপট।কালবৈশাখীর সম্ভাবনা থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ,পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ,পশ্চিম বর্ধমান জেলাতে।হুগলি, পূর্ব-পশ্চিম বর্ধমান ,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ,দক্ষিণ চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলাতেও সম্ভাবনা থাকবে কালবৈশাখীর।শনিবার ৩০ মে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে ঝড় – বৃষ্টির সম্ভাবনা কমবে।

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

মেসি নাকি এমবাপে, গোল্ডেন বুটের দাবিদার হিসেবে কে এগিয়ে?

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’ 

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক