২৩ কোটিতে রাজ্যের আরও ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র

রাজ্যের ১৭টি জেলার বিভিন্ন ব্লকে মোট ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ব্লক হাসপাতালগুলির ওপর চাপ কমাতে রাজ্যে আরও ২৩টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র(Primary Health Center) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সেজন্য রাজ্যের স্বাস্থ্যদফতর(Health Department) প্রায় ২৩ কোটি টাকা বরাদ্দও করে দিয়েছে। রাজ্যের ১৭টি জেলার বিভিন্ন ব্লকে এই স্বাস্থ্যকেন্দ্রেগুলি তৈরির ছাড়পত্রও দিয়ে দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। এছাড়াও বিভিন্ন জায়গায় নিজস্ব ভবনবিহীন যে সব সাবসেন্টার চলছিল সেখানেও ভবন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এমন ২৩টি সাব সেন্টারের(Sub Center) জন্য আরও ৯ কোটির বেশি টাকা বরাদ্দ করা হয়েছে। দু’টি প্রকল্পেই ২০২৩-২৪ সালের পঞ্চদশ অর্থ কমিশনের(15th Financial Commission) স্বাস্থ্য অনুদান থেকে বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন কেষ্ট নেই তো কী হয়েছে, ‘বিশ্ব বাংলা’র কুপনেই চলছে বালি পাচার

নবান্ন সূত্রে জানা গিয়েছে, যে সব জায়গায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি তৈরি করা হবে সেগুলি হল – আলিপুরদুয়ার, বাঁকুড়া, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর এবং ডায়মন্ডহারবার ও রামপুরহাট স্বাস্থ্যজেলা। পাহাড় এবং সমতলের জন্য পৃথক বাজেট ধরা হয়েছে। যেমন দার্জিলিং ও কালিম্পংয়ে তিনটি এমন স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবেযাদের প্রতিটির জন্য ১ কোটি ১৭ লক্ষ টাকা করে ধরা হয়েছে। বাকি জায়গার ক্ষেত্রে ৯৭ লক্ষ করে বরাদ্দ করেছে স্বাস্থ্যদফতর।

আরও পড়ুন মণীশ কোঠারির গ্রেফতারিতে সন্ত্রস্ত ব্যবসায়ী থেকে শিল্পপতি

যেভাবে জেলায় জেলায় রোগীর চাপ বাড়ছে, তাতে একটি ব্লক হাসপাতাল কিংবা প্রাথমিক স্বাস্থাকেন্দ্র যথেষ্ট নয়। চিকিৎসকদের মতে, রোগীদের অনেক দূর থেকে হাসপাতালে আসতে হয়। এই যন্ত্রণা দূর করতে তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় এমন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার মথুরাপুর-১ ব্লকের যাদবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকর্তাদের মতে, এই এলাকার মানুষজনকে অনেকটা পথ যেতে হতো চিকিৎসার জন্য। এবারে এখানে এটি চালু হয়ে গেলে প্রসবের ব্যবস্থাও করা হবে। এদিকে, ৯টি জেলায় যে সাবসেন্টারের ভবন তৈরি করা হবে, সেগুলিও এখন ভালো অবস্থায় চলছিল না বলে অভিযোগ। কোনওটি ভাড়াবাড়িতে আবার কোনওটি কোনও রকমে একটি ঘরে চলছিল। সেই সমস্যাও এবার মিটতে চলেছে।

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়