আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুখবর! হাওড়া-গুয়াহাটি বন্দে ভারতে বাঙালিয়ানা, থাকছে বাঙালি থালি, কী মেনু?

নিজস্ব প্রতিনিধি, হাওড়া : বাঙালি খাওয়ারের প্রতি প্রেম কারও অজানা নয়। বাঙালির পেটপুজো শব্দবন্ধ সেই কথাকে আরও স্পষ্ট করে। বাঙালিদের জন্য এবার বন্দে ভারতে সুখবর। বন্দে ভারতে স্লিপারে এবার থেকে মিলবে বাঙালির পছন্দের থালি। হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার বন্দে ভারতের স্লিপারে পছন্দের খাবার পেয়ে খুশি বাঙালিরা। আগ্রহ বাড়াতে বাঙালি খাবারের থালির ব্যবস্থা করা হয়েছে।

বন্দে ভারত অত্যন্ত উন্নত মানের এক ট্রেন পরিষেবা। বাঙালিদের কাছে এটি আরো আকর্ষনের কারণ হল সদ্য চালু হওয়া আমিষ খাবার। হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার বন্দে ভারতে এতদিন মিলত না আমিষ থালি। এবার সেটা চালু হওয়ায় খুশি সকলেই। রেলের পক্ষ থেকে এমন মেনু ঠিক করা হয়েছে, যাতে ট্রেনের মধ্যে বসেই ঘরের স্বাদ মিলবে। ঘরে তৈরি করা খাবারের স্বাদ নিয়ে ছুটবে ট্রেনটি। এই ট্রেনে বিভিন্ন ধরনের খাবার থাকলেও বাঙালিয়ানা খাবারের প্রতি নজর আলাদা।

মেনুর দিকে দেখলে দেখা যাবে, থালিতে থাকবে সুগন্ধি কড়াইশুঁটি পোলাও, কচুরি, বিভিন্ন ভাজা, মুগ ডাল। সঙ্গে রয়েছে নরম পরোটা, ছানার ডালনা। এগুলো যাঁরা নিরামিষ খাবেন তাঁদের জন্য। কিন্তু যাঁরা আমিষ পছন্দ করেন তাঁদের জন্য রয়েছে বাঙালি ঘরানার তৈরি চিকেন। পাশাপাশি মিষ্টি না হলে বাঙালির পেট ভরে না। মনো ভরে না। তাই শেষ পাতে থাকছে মিষ্টি। ট্রেনে চলার পথে বাঙালিয়ানার খাবার পেয়ে অত্যন্ত খুশি আম বাঙালি। এবার হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার পথে আর নিরামিষ খেয়ে থাকতে হবে না বাঙালিকে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

বেলুড় বয়েজ হাই স্কুলের ডিসি সেন্টারে তুমুল উত্তেজনা, বিজেপি – তৃণমূল সংঘর্ষ

‘আইপ্যাকের লোকদের দেখলেই বেঁধে রাখুন’, কংগ্রেস কর্মীদের নিদান অধীরের

টার্গেট অভিষেক! দক্ষিণ ২৪ পরগনাতেই তিন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

রাজ্যে সর্বকালীন রেকর্ড গড়ে প্রথম দফায় ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ