৭দিন পরেও হদিশ নেই বাঙালি নাবিকের, উৎকন্ঠায় পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর : আটলান্টিক মহাসাগর থেকে ইউরোপ হয়ে আমেরিকা যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ বাংলার যুবক। সাত দিন ধরে নিখোঁজ থাকার পরেও কোন হদিশ মেলেনি অশোকনগরের বাসিন্দা শ্রীকৃষ্ণ সরকারের। এই ঘটনা দুশ্চিন্তায় ওই যুবকের পরিবার। তাঁর কোনও খোঁজ দিতে পারেনি সংস্থাটি। চিন্তিত পরিবার। 

জানা গিয়েছে, আটলান্টিক মহাসাগর থেকে ইউরোপ হয়ে আমেরিকা যাচ্ছিলেন। দুই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। গত ১৬ ফেব্রুয়ারি পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল শ্রীকৃষ্ণের। ওইদিন ছেলের জন্মদিন পালন করেছিলেন ভিডিও কল করে। দ্রুত বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু গত মঙ্গলবার থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। সন্দেহ করা হচ্ছে, অসাবধানতাবশত জাহাজ থেকে সমুদ্রে পড়ে গিয়ে থাকতে পারেন। যুবকের খোঁজ না মেলায় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে পরিবার। সোমবার কলকাতার মৌলালিতে মার্চেন্ট নেভি, কর্মী ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে শ্রীকৃষ্ণের পরিবার। তাঁরাও খোঁজ খবর শুরু করেছেন।

ওই যুবকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্চেন্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা খোঁজ চালাচ্ছে বলে জানা গিয়েছে। কোনও ধরনের দুর্ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোন ফুটেজ এসে পৌঁছায়নি। সংস্থার সদসংযদের সঙ্গেও কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ সরকারের পরিচিতদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবারের পর থেকে তাঁর গতিবিধি কী ছিল সেইদিকেই নজর দেওয়ার চেষ্টা চলছে। অত্যন্ত উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা। দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন নাবিকের এই ধরনের দুর্ঘটনা কীভাবে ঘটে তাই নিয়ে চিন্তা বাড়ছে।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত