চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃহস্পতিবার থেকে বঙ্গে গরম বাড়বে, উইকেন্ডে শীতের দাপট কমবে

নিজস্ব প্রতিনিধি: সাত দিন শুষ্ক আবহাওয়া থাকবে। সোম মঙ্গল বুধ তিনদিন একই রকম আবহাওয়া থাকবে। তারপর বৃহস্পতিবার থেকে তিনদিন বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন,কলকাতায়(Kolkata) স্বাভাবিকের নিচে তাপমাত্রা রয়েছে বর্তমানে। বিভিন্ন জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি নিচে রয়েছে। আগামী দুদিন হালকা উত্তুরে হাওয়া বইবে। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই।

সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি হবে উইকেন্ডে। উইকেন্ডে শীতের আমেজ অনেকটা কমবে। ১২ থেকে ১৫ই ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের(South Bengal) তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।উত্তরবঙ্গে বুধবারের পর তাপমাত্রা কিছুটা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। তবে ঘন কুয়াশার কোন সতর্কবার্তা নেই। সপ্তাহের শেষ থেকে বঙ্গে ফের শীতের আমেজ কাটিয়ে বাড়বে গরমের প্রভাব ।

এদিকে উত্তর-পশ্চিম ভারতে জম্মু-কাশ্মীর ও সংলগ্ন পাকিস্তানের ওপরে একটি পশ্চিমী ঝঞ্জা অবস্থান করছে একের পর এক পশ্চিমী ঝঞ্জা ।উত্তর পশ্চিম ভারতের রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। নতুন করে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে এরপর। পরপর পশ্চিমী সঞ্জয় কার্যত শীতের বিদায় পর্বের শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূল পর্যন্ত অক্ষরেখা রয়েছে। অন্যদিকে টানা বর্ষার পর হিমাচল প্রদেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। পাশাপাশি ঠান্ডা আবহাওয়ায় রাজ্যে প্রভাব ফেলেছে। হিমাচল প্রদেশের আবহাওয়া আবার পরিবর্তিত হয়েছে। আবহাওয়া বিভাগের একটি সর্তকতা জারি করে বলা হয়েছে আগামী তিনদিন হিমাচল প্রদেশের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। এই সময়ের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ