ফুঁসছে ভাগীরথী, বাড়ল জলস্তর, বন্ধ শান্তিপুর -নৃসিংহপুর ফেরিঘাট চলাচল

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: ফুঁসছে ভাগীরথী, বাড়ল জলস্তর।পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগ কারী ফেরিঘাট বন্ধ করে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মধ্যরাত থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হল ফেরি ও ভেসেল চলাচল।হু হু করে বাড়ছে ভাগীরথীর জলস্তর। বৃহস্পতিবার সকাল থেকেই জল বাড়ার কারণে ঝুঁকি নিয়ে পারাপার চলছিল নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরি ঘাটে।

তবে রাত বাড়তেই বাড়লো জ্লস্তর। ফেরিঘাট সহ পার্শবর্তী বাসস্ট্যান্ড সহ গোটা এলাকায় ঢুকল ভাগীরথীর জল। বর্তমানে ভয়ঙ্কর চেহারা নিয়েছে ভাগীরথী। তবে জল ঢোকার কারণে পূর্ব বর্ধমান এবং নদিয়ার একমাত্র সংযোগকারী ফেরিঘাট শুক্রবার ভোর রাত থেকে নৃসিংহপুর ফেরিঘাট বর্তমানে জলের গ্রাসে। সেই কারণেই এবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে অনিদিষ্ট কালের জন্য বন্ধ হল নৃসিংহপুর ফেরিঘাট।

বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ববর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় নৃসিংহপুর ফেরিঘাট। অপর দিকে এই ফেরি ঘাটের উপর নির্ভর নদিয়ার ৩ টি রুটের বাস পরিষেবা সহ টোটো এবং অটো চলাচল। জল বাড়ার কারণে এবার তাদেরও অসুবিধে হওয়ার চরম দুর্ভোগ দেখা দিচ্ছে। যদিও এই বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, হটাৎ করে জল বাড়ার কারণে পূর্ব বর্ধমানের জেলা প্রশাসন ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আমরাও হরিপুর গ্রাম পঞ্চায়েত এই বন্যা মোকাবেলার জন্য প্রস্তুত। সব সময় আমাদের ঘাটের তথা অংভ্যলের প্রতিটি জায়গায় নজরদারি চালানো হবে।

তবে এই ঘাট বন্ধে সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে শুরু করে রোগী এবং স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। আমরা নদিয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যাতে বিকল্প কোন ব্যবস্থা করা যায় জরুরি পরিষেবার ক্ষেত্রে। যদিও ফেরিঘাটের পাশে রয়েছে বাসস্ট্যান্ড আর সেটিও এখন পুরোপুরি জলমগ্ন। অর্থাৎ সবমিলিয়ে নাকাল পরিস্থিতি ভাগীরথীতে জল বেড়ে যাওয়ার কারণে।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…