সম্প্রীতির ভাইফোঁটার আয়োজন করলো বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন

Share:

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: মহাদেবের কপালে ফোঁটা দিলেন কেরিমা বিবি। না না এ সেই কৈলাসের মহাদেব না , মহাদেব বাউরি।৬০ জন দুঃস্থ মানুষদের নিয়ে জাতি ধর্ম নির্বিশেষে এক অভিনব ভাইফোঁটার আয়োজন করলো বর্ধমান(Bardhaman) সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি । ভাইফোঁটার নিয়ম মেনেই বোনেরা ফোঁটা দিল ভাইদের কপালে এবং উপহার দিল পাঞ্জাবি, ভাইরা বোনেদের উপহার দিল শাড়ি,বাদ যায়নি ভাইফোঁটার(Bhaifota) খাওয়া দাওয়াও।সংস্থার সদস্যা চৈতালী ঘোষ জানান “ উপস্থিত ভাই বোনেদের মধ্যেই কেউ করতেন আমাদেরই বাড়ির কাজ , কেউ করতেন ক্ষেতমজুরের কাজ আবার কেউ চালাতেন রিক্সা। সেই রিক্সা(Rickshaw) করেই আমরা গেছি স্কুলে কিংবা শপিং মলে। কিন্তু বয়েসের ভারে সাধ থাকলেও কোলায় না সাধ্যে। তাই আজ করা হয়েছে এমন আয়োজন ।“

খায়রুন্নেসা খাতুন ফোঁটা দিলেন পঞ্চম পাসোয়ানকে,মামনি ঘোষ ফোঁটা দিলেন মন্টু সেখকে এছাড়াও ছিলেন সুরবালি সরেন, আনোয়ারি বিবি, ধনঞ্জয় পাল , সুমিত্রা চৌধুরী সহ আরও অনেকে। ফরিদা বিবি(Farida Bibi) জানান “ এ অনুষ্ঠানে আমরা খুব আনন্দিত।প্রতি বছরই হোক এমন অনুষ্ঠান।“
সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার(Pralay Mazumdar) বলেন “ জাতি ধর্ম নির্বিশেষে শুধু মানুষের পরিচয়ে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবার ডাক দিয়েছি এবং ওনারাও যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে আমরা সকলে খুব আনন্দিত। “এদিনে এই সম্প্রীতির ভাইফোঁটা দেখতে বহু মানুষ এই এলাকায় ভিড় জমায়। শঙ্খ ও উলুর ধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। খেটে খাওয়া মানুষগুলি তাদের প্রিয় দিদি বা বোনের হাতে তুলে দেয় উপহার। যা ক্যামেরা বন্দি করতে হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষজনের মধ্যে।

স্বামীকে বেঁধে স্ত্রীর উপর যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি