ভাঙড় হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে বিস্ফোরণ

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়: মঙ্গলবার দুপুরে উচ্চমাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পরই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে ভাঙড় হাই স্কুল(Bhangar High School)। ভাঙ্গড় হাই স্কুলে এবারে কাঁঠালিয়া হাই স্কুল ও কারবালা হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। মঙ্গলবার স্কুলের বাথরুম থেকে প্রচণ্ড জোরে আওয়াজ আসে বলে খবর। ঘটনাস্থল থেকে বোমার সুতুলি উদ্ধার করে পুলিশ। স্কুলের মধ্যে এমন ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।ঘটনায় স্কুলের ছাত্র থেকে শিক্ষক ও অভিভাবকরা আতঙ্কিত। উচ্চমাধ্যমিকের পর স্কুলে শুরু হয়েছে একাদশ শ্রেণির পরীক্ষা।

ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।স্থানীয় এক বাসিন্দা সেলিমা বিবি তিনি বলেন, উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা শেষ হয় তখনই বিকট আওয়াজ ভেসে আসে স্কুলের ভেতর থেকে। তারপর শুনতে পাই যে স্কুলের মধ্যে বোম পড়েছে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। ঘটনা স্থলে পুলিশ এসে পৌঁছয়। এক প্রত্যক্ষদর্শী ছাত্র সাইজাত সিদ্দিকী জানান, আমি যখন বাথরুমের মধ্যে আসি তখন এসে দেখি একটি বোম বাথরুমের(Toilet) মধ্যে রয়েছে। আমি তড়িঘড়ি শিক্ষকদের খবর দিই এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতার পুলিশের আধিকারিকেরা। পুলিশ আসার কিছুক্ষণ আগেই বিকট শব্দ করে বোমাটি ফেটে ওঠে। এ বিষয়ে জয়নগর বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার তিনি বলেন, ভাঙড় ব্লক পশ্চিমবঙ্গের মিনি পাকিস্তান ।

এর আগেও আমরা দেখেছিলাম যে এখানে বোমা বন্দুকের রাজনীতি করণ হয়। বোমা ফ্যাক্টরি থেকে শুরু করে জঙ্গি সমস্ত ভাঙড় ব্লক(Bhangar Block) জুড়ে অবস্থিত। প্রশাসনের নজর এড়িয়ে সমস্ত কিছু বেআইনি কার্যকলাপ করা হয়। ভাঙড় হাই স্কুলে যে বোমা বিস্ফোরণ ঘটেছে সে আর নতুন কিছু নয়। এই ঘটনার পিছনে যে বা যারা যুক্ত থাকুক তাদেরকে অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ এই আবেদন আমরা জানাই। কি কারনে বোমা বিস্ফোরণ তার তদন্ত শুরু করছে কলকাতা পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্রেফ আতঙ্ক ছড়াতে ঘটনা ঘটানো হয়েছে।

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার