‘মন থাকলে সব হয়’, ভাঙড়ে কোটি টাকার সরস্বতী পুজো নিয়ে জবাব তৃণমূল বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙড়ে এবছর সরস্বতী পুজোকে ঘিরে তৈরি হয়েছে তুমুল চর্চা ও রাজনৈতিক বিতর্ক। কুলবেড়িয়া মা কালী সংঘের উদ্যোগে অনুষ্ঠিত এই পুজোকে ঘিরে বিজেপির অভিযোগ, এটি নাকি কোটি টাকারও বেশি বাজেটের আয়োজন। আলোকসজ্জা,প্রতিমা ও আপ্যায়নের বহর দেখে অনেকেরই দাবি, এই সরস্বতী পুজো জাঁকজমক বহু নামি দুর্গাপুজোকেও টেক্কা দেবে।

জানা গিয়েছে, সংঘের এই পুজো এ বছর ২৬ বছরে পা দিয়েছে। উপলক্ষ্যকে স্মরণীয় করে রাখতে মণ্ডপ সাজানো হয়েছে বুদ্ধ মন্দিরের আদলে। নিখুঁত কারুকাজ, দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও শিল্পসম্মত প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে । শুধু মণ্ডপ বা প্রতিমাতেই নয়, উদ্বোধনী অনুষ্ঠানেও ছিল আড়ম্বরের ছাপ। মঞ্চ,আলো, আতশবাজি ও অতিথি আপ্যায়নে খরচ হয়েছে লক্ষাধিক টাকা বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: ২০ কোটি টাকা প্রতারণার অভিযোগ, দমদম থেকে গ্রেফতার ১

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, রাজারহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সহ একাধিক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্ব। অতিথিদের সন্মান জানাতে রুপোর কলম, বাঁধানো ছবি, মোয়ার হাঁড়ির মতো উপহার দেওয়া হয়। পাশাপাশি কয়েক হাজার মানুষকে কম্বল ও শাড়ি বিতরণ করা হয়েছে, দুঃস্থ শিশুদের দেওয়া হয়েছে উপহার। প্রতিদিনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের আয়োজন।

এত বড় আয়োজনের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। স্থানীয় এক পুজো উদ্যোক্তা অবশ্য দাবি করেন,মানুষের ভালোবাসা ও চাঁদার তাকাতেই এই পুজোর আয়োজন। শওকত মোল্লা বলেন, “মন থাকলে সবই করা যায়। এখানে অনেকেই গরিব কিন্তু তাঁদের ইচ্ছেশক্তি আর পরিশ্রম অসাধারণ।” অন্যদিকে বিজেপি নেতা অবনী মণ্ডলের অভিযোগ,”এই পুজোর খরচ কোটি টাকার কম নয়। টাকা এল কথা থেকে,সেটাই পরিষ্কার করা দরকার।” ভাঙড়ের সরস্বতী পুজো তাই এবছর শুধু ধর্মীয় উৎসব নয়, রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর