বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগ, হুমায়ুন পত্নীকে নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মানিক্যহার: জলা জমির উপর ‘বেআইনিভাবে’ বসত বাড়ি তৈরি করার অভিযোগে এবার তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরের স্ত্রী মিরা সুলতানাকে(Mira Sultana) নোটিশ পাঠাল ভুমি ও ভূমি সংস্কার দফতর। মঙ্গলবার এই চিঠি ইস্যু করা হলেও হুমায়ুন পত্নী বুধবার পর্যন্ত হাতে এই চিঠি পাননি বলেই জানা গিয়েছে।হুমায়ুন পত্নীর বিরুদ্ধে অভিযোগ ‘নালা’ প্রকৃতির জমির চরিত্র বদল না করে সেখানে বসতবাড়ি তৈরি করেছেন।

হুমায়ুন কবীর বর্তমানে স্ত্রী মিরা সুলতানা , পুত্র গোলাম নবী আজাদ রবিন সহ পরিবারের আরও কয়েকজন সদস্যের সঙ্গে মুর্শিদাবাদের মানিক্যহার গ্রামে স্ত্রীর নামে নথিভুক্ত ওই বাড়িতে থাকেন।হুমায়ুন কবীরের স্ত্রী মিরা সুলতানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রয়োজনীয় অনুমতি না থাকলেও তিনি মানিক্যহার গ্রামে(Manickyohar Vilalge) জমির চরিত্র পরিবর্তন করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে থাকছেন।

সূত্রের খবর, হুমায়ুন পত্নীকে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে সাত দিনের সময় দেওয়া হয়েছে গোটা বিষয়টি নিয়ে উত্তর দেওয়ার জন্য। এর আগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের কন্যার শ্বশুরের কয়েক কোটি টাকার সম্পত্তি ফ্রিজ করে পুলিশ। সেই ঘটনার পর তৃণমূল বিধায়ক বেলডাঙা থানার ইট খুলে নেওয়ার হুঁশিয়ারি দেন।হুমায়ুন কবীর(Humayun Kabir) বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গে বলেন উনি পাগল হয়ে গেছেন ।উনি যা কিছু বলে যাচ্ছেন ।ওনার কথায় গুরুত্ব দেওয়ার কোন প্রয়োজন নেই। বাবরি যাত্রার পাল্টা বিজেপি রথযাত্রা বের করছে বলে টিপ্পনি কাটেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

ইরান-আমেরিকার যুদ্ধের জেরে ভারতীয় শেয়ার বাজারে সর্বনাশ! মুহূর্তে গায়েব ৩ লক্ষ কোটি টাকা

মেট্রোয় কেজি, কেজি রুপো পাচার! ব্যাগ স্ক্যান করতেই নিরাপত্তারক্ষীদের চক্ষু চড়কগাছ

‘ভাল তৃণমূল’ হয়েও আতঙ্কে অনুব্রত, আগাম জামিনের জন্য ছুটলেন কলকাতা হাইকোর্টে

জি রাম জি প্রকল্পে বাংলায় আরও ৫০দিন বাড়তি কাজ, ঘোষণা শিবরাজের

বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেনসিক দল

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের