এই মুহূর্তে

ভাটপাড়ায় গঙ্গায় তলিয়ে যাওয়া আরও ৩ জনের মৃতদেহ উদ্ধার করল এনডিআরএফ

নিজস্ব প্রতিনিধি, ভাটপাড়া: দোলের দিন উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া বলরাম সরকার গঙ্গার ঘাটে চারজন তলিয়ে যায়। এদের মধ্যে এক যুবতী ও তিন যুবক ছিল। দীপশিখা দাস রজক, সৌরভ নন্দী, সৈকত নন্দী। এরা স্নান করতে নেমেছিল তখনই তলিয়ে যাওয়ার সময় এদেরকে বাঁচাতে গঙ্গার জলে ঝাঁপ দেন পাড়ে বসে থাকা সৌরভ সরকার। সেও তলিয়ে যায়। এই চারজনের নিখোঁজের ঘটনার পর তল্লাশি অভিযান চালিয়ে বৃহস্পতিবার দীপশিখা দাস রজকের দেহ উদ্ধার হওয়ার পর শুক্রবার বাকি তিনজনের দেহ উদ্ধার হয়েছে। দোলের দিন রং খেলা শেষ করে ভাটপাড়ায় গঙ্গায় স্নান করতে নেমেছিল দুই যুবক ও এক যুবতী। তিনজন ভাটপাড়া(Bhatpara) বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিল।

সেই সময় তিনজনই জলে তলিয়ে যায়। সেই দেখে গঙ্গাপাড়ে বসেছিল সৌরভ সরকার। ওই তিনজনকে গঙ্গায় ঝাঁপ দিয়ে বাঁচাতে গেলে সেও তলিয়ে যায়। জানা গিয়েছে, প্রথম দুই যুবক সৈকত নন্দী (32)এবং সৌরভ নন্দী (27)এরা ভাটপাড়া পৌরসভায় ৩৪ নম্বর ওয়ার্ডের মাদরাল গভর্মেন্ট কলোনি এলাকার বাসিন্দা এবং আরেক যুবতী দীপশিখা দাস রজক (২০)সে কলকাতার বাসিন্দা । এই তিনজনকে বাঁচাতে গেছিল সৌরভ সরকার। সে ভাটপাড়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই খবর পেয়ে ভাটপাড়া থানার বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল পৌঁছে তল্লাশি চালালেও রাত পর্যন্ত কেউ উদ্ধার হয়নি। এই ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলে ভাটপাড়ার বিধায়ক পবন সিং বলেন, যারা ডুবে গেছে গঙ্গায় স্নান করতে নেমে তারা বাড়িতে মিথ্যে কথা বলেছিল যে তারা পুকুরে স্নান করতে যাচ্ছে।

এই বলে তারা ওই গঙ্গার ঘাটে এসে স্নান করতে নামে। ওই গঙ্গার ঘাটে (Ganga Ghat)পুলিশ ছিল। ঘাটটি যথেষ্ট স্নান করার জন্য বিপদজনক। কিন্তু পুলিশ বাধা দেয়নি। যখন ওই যুবক এবং যুবতীরা গঙ্গার জলে ডুবে যায় তখন পুলিশ গঙ্গার ঘাটে বসে থাকা অপর যুবককে তাদের বাঁচাতে জলে ঝাঁপ দিতে বলে। ওই যুবক পুলিশের কথা শুনে গঙ্গায় ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করতে গিয়ে নিজেও তলিয়ে যায়। ঘটনার পর ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে ফোন করা হয়। কিন্তু তারা চার ঘন্টার বেশি সময় পরে ঘটনাস্থলে আসেন। নিখোঁজদের খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্থানীয় বিধায়ক। তাঁর অভিযোগ তাঁর বিধানসভা এলাকায় যতগুলি গঙ্গার ঘাট আছে সেখানে স্নান করার জন্য যথেষ্ট বিপদজনক।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

বজবজে বিরাট রোড–শো অভিষেকের, প্রার্থীকে নিয়ে ভাসলেন মানুষের ঢলে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ