নির্বাচনের আগে ভাটপাড়ায় বিপুল পরিমাণ বোমা উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার প্রচুর পরিমাণে তাজা বোমার হদিস পাওয়া গেল ভাটপাড়ায়। ভাটপাড়া পৌরসভার(Bhatpara Municipality) ৩২ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায় এই বোমার হদিস পাওয়া যায়। ভাটপাড়া পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে মজুদ রাখা বিপুলসংখ্যক বোমা উদ্ধার করলো ভাটপাড়া থানার(Bhatpara P.S.) পুলিশ। লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুর শিল্পাঞ্চলে নানান জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

জানা গিয়েছে, পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বিজয়নগর দিঘীরপাড় এলাকার পরিত্যক্ত জায়গায় ৪টি বরো জারে ও ৩টি বাক্সে মজুত করা ছিল আনুমানিক ৩৫ থেকে ৪০ টি তাজা বোমা।যদিও গোটা বিষয়টি নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে সর্বপ্রথম সরব হয়েছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং। তারপরেই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন।

বিজেপি প্রার্থীর অভিযোগের পরেই ভাটপাড়া থানার পুলিশ হানা দিয়ে দিঘীরপাড় এলাকা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত হন এসিপি(ACP) জগদ্দল অভিষেক বালিয়ার। কে বা কারা ওই এলাকায় বোমা মজুত করেছিল সেই বিষয় ভাটপাড়া থানা পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে। এই ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বোমাগুলি নিষ্ক্রিয়করণ করার পদ্ধতি শুরু করেছে পুলিশ।

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার