ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাটপাড়া: উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত ভাটপাড়া থানার পুলিশ এক অভিযানে কুখ্যাত দুষ্কৃতী শাহজাহান আলী ওরফে সিরাজ আহমেদ ওরফে ‘পিকে’-কে(PK) গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারার পাশাপাশি অস্ত্র আইনের ২৫/২৭ ধারা এবং বিস্ফোরক আইনের ৩/৪ ধারায় মামলা রয়েছে।গ্রেফতারের পর ধৃতকে আদালতে পেশ করে তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার(Bhatpara P.S.) পুলিশ। ধৃতের সঙ্গে অন্য কোনও অপরাধ চক্রের যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। বেশ কয়েকটি খুন এবং তোলাবাজির ঘটনার সাথে যুক্ত আছে পিকে।

অন্যদিকে, মানুষকে ভয় দেখানো, সহ একাধিক অপরাধমূলক কাজের যুক্ত থাকার অভিযোগে এক তৃণমূল যুব নেতাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুব নেতার নাম রাজ যশোহারা। বনগাঁ থানার(Banga P.S.) কুড়ির মাঠ স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ,৬ এপ্রিল কোন একটি অপরাধ মূলক কাজ সংঘটিত করার উদ্দেশ্য নিয়ে একটি দলের সঙ্গে অস্ত্র সহ উপস্থিত ছিল ধৃত ওই যুবনেতা । সেই ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয় ।সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর ধৃত তৃণমূল কাউন্সিলর পাপাই রাহার সাগরেদ বলে পরিচিত এই রাজ। অভিযোগ পাপাই রাহা ও তার দলবলের সঙ্গে মানুষকে ভয় দেখানো, হুমকি দেওয়া সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল সে ।

পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়ে সোমবার বনগাঁ মহকুমা আদালতে পেশ করে। অন্যদিকে,জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মন্টু কলোনীর বাসিন্দা বিজেপি নেত্রী শুক্লা বিশ্বাসকে হুমকি দেওয়া হয়।বন্দুক,পিস্তল,বোমা নিয়ে ভয় দেখানোর অভিযোগ দায়ের হয় বাসুদেবপুর থানায়।সেই অভিযোগের ভিত্তিতে বাসুদেবপুর থানার পুলিশ পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সীমা বিবি’র স্বামী সফিক আলি ওরফে খোকন মণ্ডলকে গ্রেফতার করে।এছাড়াও তাঁর বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে।দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়।

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী