এই মুহূর্তে

ভাটপাড়ায় গঙ্গায় স্নানে নেমে তলিয়ে যান যুবতী সহ ৩ জন, বাঁচাতে গিয়ে নিখোঁজ আরও ১

নিজস্ব প্রতিনিধি ভাটপাড়া: দোল খেলা শেষ করে গঙ্গাস্নান করতে নেমেছিল দুই যুবক ও এক যুবতী। তিনজন ভাটপাড়া(Bhatpara) বলরাম সরকার গঙ্গার ঘাটে স্নান করতে নেমেছিল। সেই সময় তিনজনই জলে তলিয়ে যায়। সেই দেখে গঙ্গাপাড়ে বসেছিল সৌরভ সরকার। ওই তিনজনকেই গঙ্গায় ঝাঁপ দিয়ে বাঁচাতে গেলে সেও তলিয়ে যায়। জানা গিয়েছে, প্রথম দুই যুবক সৈকত নন্দী (32)এবং সৌরভ নন্দী (27)এরা ভাটপাড়া পৌরসভায় ৩৪ নম্বর ওয়ার্ডের মাদরাল গভর্মেন্ট কলোনি এলাকার বাসিন্দা এবং আরেক যুবতী দীপশিখা দাস রজক (২০)সে কলকাতার বাসিন্দা ।

এই তিনজনকে বাঁচাতে গেছিল সৌরভ সরকার। সে ভাটপাড়া পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই খবর পেয়ে ভাটপাড়া থানার(Bhatpara P.S.) বিশাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল পৌঁছে তল্লাশি চালালেও রাত পর্যন্ত কেউ উদ্ধার হয়নি। এই ঘটনায় পুলিশের গাফিলতির অভিযোগ তুলে ভাটপাড়ার বিধায়ক পবন সিং বলেন, যারা ডুবে গেছে গঙ্গায় স্নান করতে নেমে তারা বাড়িতে মিথ্যে কথা বলেছিল যে তারা পুকুরে স্নান করতে যাচ্ছে। এই বলে তারা ওই গঙ্গার ঘাটে এসে স্নান করতে নামে। ওই গঙ্গার ঘাটে পুলিশ ছিল। ঘাটটি যথেষ্ট স্নান করার জন্য বিপদজনক। কিন্তু পুলিশ বাধা দেয়নি। যখন ওই যুবক এবং যুবতীরা গঙ্গার জলে ডুবে যায় ।

তখন পুলিশ গঙ্গার ঘাটে বসে থাকা অপর যুবককে তাদের বাঁচাতে জলে ঝাঁপ দিতে বলে। ওই যুবক পুলিশের কথা শুনে গঙ্গায় ঝাঁপ দিয়ে তাদের উদ্ধার করতে গিয়ে নিজেও তলিয়ে যায়। ঘটনার পর ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে ফোন করা হয়। কিন্তু তারা চার ঘন্টা আরো বেশি সময় পরে ঘটনাস্থলে আসেন। নিখোঁজদের খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন স্থানীয় বিধায়ক। তাঁর অভিযোগ তাঁর বিধানসভা এলাকায় যতগুলি গঙ্গার ঘাট আছে সেখানে স্নান করার জন্য যথেষ্ট বিপদজনক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

‘‌ওঁরা বাঙালিবিদ্বেষী, নারীবিদ্বেষীও’‌, মুখ্যসচিব রদবদলে কেন্দ্রকে তোপ মমতার

১৪৪ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি, ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী শুভেন্দু

ফারাক্কায় বোম স্কোয়াডের তল্লাশি ,জিয়াগঞ্জ-আজিমঞ্জ এলাকায় টহলদারি শুরু কেন্দ্রীয় বাহিনীর

‘গ্যাসের সার্ভার বন্ধ করে কৃত্রিম সঙ্কট তৈরি করা হয়েছে’, তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ