হাইভোল্টেজ ভবানীপুর নিয়ে জরুরি বৈঠকে বক্সী-ফিরহাদরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছরের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এই বিধানসভা আসনে মুখোমুখি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাই ভবানীপুরে লড়াই হবে জমজমাট মত রাজনৈতিক মহলের। গত বৃহস্পতিবার ভবানীপুরে আসনে শুভেন্দুর মনোনয়নে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই হাইভোল্টেজ আসন জিততে আদা জল খেয়ে নেমেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হাল ছাড়তে নারাজ তৃণমূলও, কারণ ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ও ঘরও। তাই গড় ধরে রাখতে মরিয়া শাসক দল। আর সেই ভবানীপুর নিয়েই জরুরি বৈঠকে বসছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আজ, শনিবার বিকেলে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর বাড়িতে সেই বৈঠকের আয়েজন করা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন ভবানীপুরের দায়িত্বে থাকা নেতারা।

আরও পড়ুন: ভবানীপুরে শাহ-শুভেন্দুর রোড শোয়ে বিশৃঙ্খলা, সাসপেন্ড আলিপুর থানার ওসি

জানা গিয়েছে, আগামী ৮ এপ্রিল ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে সেই বিষয়ে কথা হতে পারে এই বৈঠকে। এছাড়াও ভোটের রণকৌশল ঠিক করা হবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে। ফিরহাদ হাকিমের পাশাপাশি ভবানীপুরের অন্তর্গত একটি ওয়ার্ডের দায়িত্বও দেওয়া হয়েছে কসবার তৃণমূল প্রার্থী জাভেদ খানকে। তিনিও এই বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে। ২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ভবানীপুর পাখির চোখ। তৃণমূলও এই আসনে জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

এসআইআরে ভবানীপুর কেন্দ্রেই নাম বাদ গিয়েছে প্রায় ৬০ হাজার ভোটারের। গোটাটাই চক্রান্ত বলে বারবার অভিযোগ করেছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি, নাম বাদের বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে দলের নেতাদের একাধিক নির্দেশ দিয়েছেন মমতা। এদিনের বৈঠকে সেই বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ