মাত্র ৬ টাকায় জীবন বদল, বিড়ি বিক্রেতা থেকে হয়ে গেলেন কোটিপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক টিকিটের বদলে গেল জীবন। ছিলেন বিড়ি বিক্রেতা হয়ে গেলেন কোটিপতি । গল্প নয় । একেবারেই সত্যি ঘটনা । বাস্তবে মুর্শিদাবাদে ঘটেছে এই ঘটনা। সেখানকার এক বড়ি ব্যবসায়ী সালেব মুমিন লটারির টিকিট কেটে রাতারাতি হয়েছে গেছেন কোটিপতি । জানা গিয়েছে, মাত্র ছয় টাকা দিয়ে টিকিট কেটেই তাঁর বদলে গিয়েছে জীবন ।

মুর্শিদাবাদের খরগ্রাম ব্লকের নগর বাজার পাড়ার দত্ত এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে  লটারির টিকিট কাটেন মুমিন । এরপর ফলাফল প্রকাশ হতেই দেখেন কোটি টাকার পুরস্কার  জিতেছেন তিনি । পেশায় বিড়ি বিক্রেতা মুমিন  দৈনন্দিন লটারি কাটতেন। স্বপ্ন ছিল একদিন কোটিপতি হবেন। আর সেই কারণেই নিত্যদিন এই টিকিট কেটে থাকেন। তবে টিকিটের সংখ্যা মিলতেই কোটিপতি হতেই খুশি পরিবার সহ লটারি বিজেতা।  

লটারিতে কোটি টাকা পেয়ে সালেব জানিয়েছেন, ‘ এই টাকা-পয়সা সংসারের বিভিন্ন কাজে লাগাব। ভাল একটি বাড়ি তৈরি করার ইচ্ছে রয়েছে । ‘ অন্যদিকে যে দোকান থেকে ওই লটারির টিকিট বিক্রি হয়েছিল সেই দোকানের মালিকও খুশিতে আত্মহারা। বলা বাহুল্য, এরআগে মালদহে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙির বাসিন্দা মুন্না আলি মাত্র ১৫০ টাকা খরচ করে লটারির টিকিট কেটে কোটিপতি হন। তিনি পেশায় ছিলেন পরিযায়ী শ্রমিক। আর এবার কোটিপতি হলেন বিড়ি বিক্রেতা ।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি