ঘাটালে বিজেপি শিবিরে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দুই নেতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনে ২০০ পার করার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। তারপর ক্রমশই গেরুয়া শিবিরের ফাটল নজরে এসেছে। এবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বড়োসড়ো ভাঙন বিজেপি শিবিরে। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের ১নম্বর অঞ্চল থেকে বিজেপির টিকিটে জয়ী কল্যানী ঘোষ‌ এবং জেলা কমিটির সদস্য তথা উত্তর মন্ডলের প্রাক্তন সভাপতি মানস ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।

বৃহস্পতিবার ঘাটাল তৃণমূল ব্লক পার্টি অফিসে জেলা পরিষদের সদস্য শংকর দলুই,ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর, তৃণমূল ব্লক প্রেসিডেন্ট দিলীপ মাজির উপস্থিততে দলীয় পতাকা হাতে তুলে নেন তাঁরা। হঠাৎ দলবদল প্রসঙ্গে তাঁরা ঘাটালের বিধায়ককেই দায়ী করেছেন।

ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের বিরুদ্ধে একনায়কতন্ত্র ও দূর্নীতির অভিযোগ করেছেন সদ্য বিজেপিত্যাগী দুই নেতা। অন্যদিকে বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, মানস ঘোষ ও কল্যাণী ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক অভিযোগ রয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করতেই তাঁরা দলবদল করেছেন। উল্লেখ্য, জেলাগুলিতেও বিজেপির সাংগঠনিক দুর্বলতা প্রকাশ্যে এসেছে। বিজেপি ছেড়ে ক্রমশই তৃণমূলে যোগদান অব্যহত।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের