জঙ্গলমহলের শবর পরিবারগুলোর কাছে শীত আশীর্বাদ নয়, বরং অভিশাপ

Share:

নিজস্ব প্রতিনিধি,বিনপুর: জঙ্গলমহলের শবর পরিবারগুলোর কাছে শীত আশীর্বাদ নয়, বরং অভিশাপ হয়েই বারবার ফিরে আসে। এবার সেই শীতের বলি হলেন বিনপুর ২ নম্বর ব্লকের(Binpur 2 No Block) ডররা গ্রামের এক শবর যুবক। মৃত দিনমজুরের নাম গুরুপদ শবর (Gurupada Sabar)(৩৫)। গত ৩০ তারিখ মঙ্গলবার রাতে হাড়কাঁপানো ঠান্ডায় তিনি অসুস্থ হয়ে পড়লেও তাকে শেষরক্ষা করা সম্ভব হয়নি। পরিবারের অভিযোগ, গ্রামের পাশে নদী পার হওয়ার উপযুক্ত ব্যবস্থা না থাকায় এবং বর্ষায় পারাপারের পথ ক্ষতিগ্রস্ত হওয়ায় সময়মতো হাসপাতালে পৌঁছানো যায়নি। পথেই নিভে যায় তরতাজা প্রাণটি। ডররা গ্রামের সান্দাপাড়া(Sandapara) অঞ্চলের মানুষদের মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগের একমাত্র পথে বাধা হয়ে দাঁড়িয়েছে নদী। গ্রামবাসীদের অভিযোগ, নদী পার হওয়ার জন্য কোনো স্থায়ী ব্যবস্থা নেই।

গত বর্ষার প্রবল জলোচ্ছ্বাসে নদীর পাড় ও পারাপারের অস্থায়ী পথটি পুরোপুরি ভেঙে গুড়িয়ে যায়। মাস কয়েক কেটে গেলেও প্রশাসনের তরফে যাতায়াত স্বাভাবিক করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গুরুপদবাবুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গতকাল রাতে প্রচণ্ড ঠান্ডায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। কিন্তু নদী পার হওয়ার কোনো সুব্যবস্থা না থাকায় ঘুটঘুটে অন্ধকারে অসুস্থ রোগীকে নিয়ে যেতে দীর্ঘ সময় নষ্ট হয়। হাসপাতালে যখন পৌঁছানো হয়, তখন সব শেষ।মৃত গুরুপদবাবুর স্ত্রী বাবলি শবর(Babli Sabar) কান্নায় ভেঙে পড়ে জানিয়েছেন, “দিন আনি দিন খাই সংসার। উনিই ছিলেন একমাত্র ভরসা।

এখন দুই ছেলে-মেয়েকে নিয়ে কোথায় যাব?” তাঁর ১৬ বছর বয়সী ছেলে সূর্য এবং ১৩ বছরের মেয়ে শ্রাবন্তী এখন অনাথ। বৃদ্ধ বাবা লালু শবর এবং মা পারি শবরও সন্তানের অকাল মৃত্যুতে দিশেহারা। শীতবস্ত্রের অভাব এবং উপযুক্ত মাথা গোঁজার ঠাঁই না থাকা এই আদিবাসী পরিবারগুলোর কাছে সাধারণ অসুস্থতাও যে মৃত্যুর কারণ হতে পারে, এই ঘটনা আরও একবার তা ফের প্রমাণ করল।এলাকার বাসিন্দাদের মতে, শীতের কামড় বাড়লে সরকারি সাহায্য বা কম্বল বিতরণের কথা শোনা গেলেও প্রান্তিক গ্রামগুলিতে তার ছিটেফোঁটাও পৌঁছায় না। তার ওপর নদীর ওপর যাতায়াতের পথ নিয়ে প্রশাসনের দীর্ঘদিনের গাফিলতি আজ এক প্রাণ কেড়ে নিল। সান্দাপাড়া অঞ্চলের এই মর্মান্তিক ঘটনা নিয়ে স্থানীয় স্তরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। প্রশাসন এখন এই নিঃস্ব পরিবারটির পাশে দাঁড়ানোর কোনো ব্যবস্থা করে কি না, সেই দিকেই তাকিয়ে গ্রামবাসীরা।

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে