চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্বাস্থ্য কেন্দ্রের পাঁচিল, নিহত ১

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই ভেঙে পড়ল  স্বাস্থ্য কেন্দ্রের পাঁচিল। আর তাতেই মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানায়। রবিবার বীরভূমের মল্লারপুরের তালোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভগ্নপ্রায় দেঁওয়াল ভেঙে পড়ে । আর তাতেই চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হল সোম কিসকু নামে এক আদিবাসী যুবকের ।

স্থানীয় সুত্রে জানা যায় যে রাজমিস্ত্রীর শ্রমিকের কাজ  করে নিহত ওই যুবক। সে থাকতেন তালোয়া গ্রামে  শ্বশুর বাড়িতে।  এদিন  শৌচকর্ম করতে তিনি স্বাস্থ্য কেন্দ্রে যান। আর তখনই  দেওয়াল  ধসে পড়ে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয় না । স্বাস্থ্যকেন্দ্রে পরিকাঠামো থেকে যথাযত চিকিৎসা পরিষেবাও মেলে না ।

উল্লেখ্য, খবর পেয়ে ঘটনাস্থলে যায় মল্লারপুর থানা পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজে পাঠায় । যুবকের অকাল প্রয়ানে শোকস্তব্ধ আদিবাসী গ্রাম । একদিকে যেমন এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী গ্রামে শোকের ছায়া নেমেছে। ঠিক তার পাশাপাশি তালোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে নিয়ে এক বড়সড় দুর্ঘটনার ও আশঙ্কা করছে স্থানীয় গ্রামবাসীরা। ইতিমধ্যেই এই ঘটনার পর শোকপ্রকাশ করেছেন রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক । তিনি বলেন,’এই মৃত্যুর ঘটনা খুব দুর্ভাগ্যজনক। আমরা প্রশাসনিকভাবে পদক্ষেপ করছি।‘  তবে কবে ঠিক হবে সেই স্বাস্থ্য কেন্দ্র তা এখন অধরা রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তুমুল অশান্তি, লাঠিচার্জ পুলিশের

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ