বীরভূমে পুলিশকে লক্ষ্য করে গুলি মাদক পাচারকারীদের, জীবনের ঝুঁকি নিয়ে ৩ দুষ্কৃতীকে ধরল উর্দিধারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: পুলিশের উপর ফের দুষ্কৃতীদের হামলা। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে বীরভূম জেলার রাজনগরে(Rajnagar)। পুলিশ সূত্রে জানা গেছে মাদক পাচারকারীদের তল্লাশি চালিয়ে ধরতে গিয়ে দুষ্কৃতীদের হামলার মুখোমুখি হয় পুলিশ। শেষমেশ পুলিশ তিনজন দুষ্কৃতিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকি আরো তিনজন দুষ্কৃতী গা ঢাকা দিয়েছে। ধৃতরা সকলেই বীরভূমের কাঁকরতলা থানায়(Kakartala P.S.) এলাকার বাসিন্দা। সোমবার রাতে রাজনগর থানায় এলাকায় পুলিশ মুরাদগঞ্জ- আড়ালি এলাকায় টহল দেওয়ার সময় দুটো মোটরসাইকেল দেখে তাদের পিছনে ধাওয়া করে। পালানোর সময় বাইকে থাকা দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

পিছু ধাওয়া করা পুলিশকর্মীরা ওয়ারলেসে স্থানীয় থানাকে জানায়। পাশের থানা থেকে বড় বাহিনী এসে রাস্তা ঘিরে ফেলে। তাতে একটি মোটরসাইকেল ধরা পড়ে। যাতে তিনজন দুষ্কৃতী ছিল। তারা ধরা পড়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার হয় মাদকও(Narcotics)। কিন্তু অপর একটি মোটরসাইকেল পুলিশের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়।রাজনগরের ঘটনায় ধৃত তিনজনকে সিউড়ি আদালতে(Siuri Court) তোলা হয়। সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। সম্প্রতি বীরভূম জেলায় নকল কয়েনের কারবার বন্ধ করতে গিয়ে হামলার শিকার হয়েছিল বীরভূম জেলার লাভপুর থানা পুলিশ। তার আগে দুই গোষ্ঠীর সংঘর্ষে থামাতে গিয়ে বীরভূমের সিউড়ি থানার আইসি’র পোশাকের কলার ধরে টানাটানি করতে দেখা গেছিল সংবাদমাধ্যমে।

মাধ্যমিক পরীক্ষার আগে গ্রামে চলা তারস্বরে মাইক বাজানো ঢুকতে গিয়ে ইটের আঘাতে মাথা ফেটেছিল পান্ডুয়া থানার এক এ এস আই এর। শুধু বীরভূম জেলায় নয় কলকাতাতেও গার্ডেনরিচ থানা এলাকায় এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে(ASI) আক্রান্ত হতে হয়েছিল। গোয়ালপোখরে করে পুলিশকে গুলি ছুঁড়ে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় শোরগোল পড়েছিল । বারবার কর্মরত পুলিশকর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনায় প্রশাসনের দিকে আঙ্গুল উঠতে শুরু করেছে। যদিও সম্প্রতি মালদার ঘটনার পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার স্পষ্ট হুংকার দিয়েছিলেন, পুলিশের উপর আক্রমণ হলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে ফোর্স।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6