উত্তর কলিকাতা সার্বজনীনের ভাবনায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : মহালয়া আসতে বাকি আরও কয়েকদিন। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র গুরুগম্ভীর গলায় মহিষাসুরমর্দিনী শোনার জন্য় অপেক্ষা করে থাকেন সকলেই। পুজোর অনেক আগে থেকেই আগমনী সুর বেজে ওঠে প্রকৃতিতে। কিন্তু মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা মানুষের মনে আরও উত্তেজনার সৃষ্টি করে। তাঁর গলায় চণ্ডীপাঠ শুনেই বাঙালির দুর্গাপুজোর সূচনা হয়।

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই নস্টালজিয়াকে এবার দুর্গাপুজোর মণ্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে উত্তর কলকাতায়। উত্তর কলিকাতা সাধারণ দুর্গোৎসবের বিষয় ভাবনা আবর্তিত মহালয়া ও বীরেন্দ্রকৃষ্ণকে নিয়ে। উত্তর কলকাতার শ্যামপুকুর অঞ্চলে রামধন মিত্র লেনে জন্ম নেওয়া বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে নিয়ে নতুন থিম করেছে উত্তর কলিকাতা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এবারে তাঁদের থিম-‘শুধু ভদ্র কথা, মহা-আলয়ে মা।’

বলরাম ঘোষ স্ট্রিটের বীরেন্দ্র মঞ্চে তৈরি মণ্ডপকে সাজিয়ে তোলা হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ও প্রাচীন কলকাতার বিভিন্ন ছবি দিয়ে। দেশে স্বাধীনের সময়ের কলকাতার ছবিও তুলে ধরা হচ্ছে এই মণ্ডপে। বাঙালির সামনে তুলে ধরা হবে ১৯৪৭ সালের বেশ কিছু ছবি। ৯৪ বছর ধরে পুজো হয়ে আসছে এই পুজো মণ্ডপে। নিজের পাড়ার খ্যাতনামা মানুষটাকেই নিজেদের থিম করেছে পুজো কমিটি। তাঁর ভরাট গলার চণ্ডীপাঠ কানে এলেই রোমকূপও জেগে ওঠে। থিমশিল্পী শম্ভু সাহা চ্যালেঞ্জ করে বলেছেন, সাবেকিয়ানার সঙ্গে বজায় রেখে থিম গড়ে তোলা হয়েছে। মহালয়ার দিন রেডিওতে মহিষাসুরমর্দিনী শুরুর সঙ্গে সঙ্গে শিল্পী সুশান্ত পাল দুর্গার চক্ষুদান করবেন। এভাবেই পুজোর উদ্বোধন হবে বলে জানান কমিটির সচিব অরিন্দম চক্রবর্তী।

এবারে মণ্ডপে হাজির থাকবে এলইডি স্ক্রিন। সেখানে ফুটে উঠবে কলকাতার গঙ্গার ঘাটের একাধিক ছবি। সেখানে যেমন থাকবে গঙ্গায় তর্পনের ছবি। তেমনই তুলে ধরা হবে প্রাচীন কলকাতার রক সংস্কৃতিকেও। যে রক এখন প্রায় অবলুপ্ত। দক্ষিণ কলকাতায় তো তার দেখাই মেলে না। উত্তরেও রক কালচার চালু ছিল কয়েক বছর আগেও। সেটাও অবলুপ্তির পথে।

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ