বিষ্ণুপুর পুরসভায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি, প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে FIR হতেই বেপাত্তা অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: বিষ্ণুপুর পুরসভাকে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে নতুন মোড়। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর সদ্য প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহকুমাশাসক। অভিযোগ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। সদ্য পদত্যাগ করা পুরপ্রধান গৌতম গোস্বামীর বিরুদ্ধে সরকারি অর্থের অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং স্বজনপোষণের অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহকুমাশাসক প্রসেনজিৎ ঘোষ।

প্রশাসন সুত্রে জানা গিয়েছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর বিষ্ণুপুর পুরসভার বিভিন্ন আর্থিক লেনদেন ও প্রশাসনিক কাজকর্ম নিয়ে প্রশ্ন ওঠে। বিষয়টি সামনে আনেন এলাকার নবনির্বাচিত বিধায়ক শুক্লা চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগের ভিত্তিতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। গত মে মাসের শেষদিকে ওই কমিটি দু’দিন ধরে পুরসভার নথিপত্র, আয়-ব্যায়ের হিসেব এবং প্রশাসনিক সিদ্ধান্ত খতিয়ে দেখে। তদন্ত শেষে জমা দেওয়া রিপোর্টে একাধিক অনিয়মের উল্লেখ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।

আরও পড়ুন: অধীর চৌধুরীর নিরাপত্তায় কাটছাঁট কেন্দ্রের, নেপথ্যে কী কারণ?

রিপোর্ট অনুযায়ী, পুরসভার টোল আদায়ে বড় ধরনের অসঙ্গতির অভিযোগ উঠে এসেছে। এছাড়া, বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই অবসরপ্রাপ্ত কর্মীদের অস্থায়ী ভিত্তিতে বহুতল নির্মাণের বহাল রাখার অভিযোগও রয়েছে। তদন্তে আরও দাবি করা হয়েছে, একাধিক বহুতল নির্মাণের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করা হয়েছে। পাশাপাশি পরিচিত ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সম্পত্তি কর মুকুবসহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই মহকুমাশাসক বিষ্ণুপুর থানায় প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। যদিও এই অভিযোগের বিষয়ে গৌতম গোস্বামীর কোনও প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি। এদিকে রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন ধরেই পুরসভায় আর্থিক দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ তুলে তারা সরব ছিল। নতুন তদন্তে সেই অভিযোগের প্রমাণ মিলেছে বলেও তাদের দাবি। তবে অভিযোগগুলির সত্যতা এবং দায় নির্ধারণের বিষয়টি তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই স্পষ্ট হবে।’

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে