অধীর চৌধুরীর নিরাপত্তায় কাটছাঁট কেন্দ্রের, নেপথ্যে কী কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরেই কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধীররঞ্জন চৌধুরীর কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিতর্ক চলছে  রাজনৈতিক মহলে। এবার সেই নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনল কেন্দ্র। সূত্রের খবর, অধীররঞ্জন চৌধুরীর ‘ওয়াই প্লাস’ (Y+) ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে তাঁকে ‘এক্স’ (X) ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে।

সাংসদ থাকাকালীন কেন্দ্রীয় নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে অধীররঞ্জন চৌধুরী ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পেয়েছিলেন। তাঁর নিরাপত্তায় পাঁচজন সশস্ত্র জওয়ান মোতায়েন থাকতেন। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পরও তাঁর নিরাপত্তার স্তরে কোনও পরিবর্তন হয়নি। সেই বিষয়টি নিয়েই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। কোনও সাংবিধানিক পদে না থেকেও কেন অধীররঞ্জন ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা পাচ্ছেন, তা নিয়ে তিনি প্রকাশ্যে প্রশ্ন তোলেন। কেন্দ্রের সঙ্গে কংগ্রেস নেতার বিশেষ বোঝাপড়া রয়েছে বলেও রাজনৈতিক মহলের একাংশ অভিযোগ করেছিল। যদিও সেই অভিযোগকে কখনও গুরুত্ব দেননি অধীররঞ্জন। এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেও তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছিল বলে আলোচনা শুরু হয়। তবে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর এবং বর্তমানে প্রদেশ কংগ্রেসের কোনও সাংগঠনিক পদে না থাকায় নতুন করে তাঁর নিরাপত্তা পর্যালোচনা করা হয়। সেই মূল্যায়নের ভিত্তিতেই নিরাপত্তার স্তর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

আরও পড়ুনঃ ‘দীর্ঘদিন ধরেই নির্যাতিতার উপর নজর ছিল প্রভাসের’, বারুইপুর কাণ্ডে ধৃতদের জেরায় নয়া তথ্য

যদিও এই সিদ্ধান্তের নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কি না, তা নিয়ে জল্পনা অব্যাহত। এ বিষয়ে  প্রতিক্রিয়া জানিয়ে অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘নিরাপত্তা কমেছে না বেড়েছে, তা আমার জানা নেই। আগেও কয়েকজন নিরাপত্তারক্ষী ছিলেন, এখনও রয়েছেন। আমি কোনওদিন কারও কাছে নিরাপত্তা চাইনি’। অধীরের এই মন্তব্যের পর নিরাপত্তা ইস্যু ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিষ্ণুপুর পুরসভায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি, প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে FIR হতেই বেপাত্তা অভিযুক্ত

জিম্বাবোয়ের সফরের আগে চাকরি যাচ্ছে গম্ভীরের!

ডিসেম্বরে সদলবলে আত্মসমর্পণ, বড় ঘোষণা শেখ হাসিনার

নাতির আবদার মেটাতে রান্নাঘরে রেবন্ত রেড্ডি, হাতে বেলে ‘ফুলকো’ লুচি বানালেন মুখ্যমন্ত্রী

উত্তর কলকাতায় ৬ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে লেকটাউন পুলিশ

‘দীর্ঘদিন ধরেই নির্যাতিতার উপর নজর ছিল প্রভাসের’, বারুইপুর কাণ্ডে ধৃতদের জেরায় নয়া তথ্য

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কলকাতা মেট্রোয় নতুন রেকর্ড! মাত্র ২০ মিনিটেই ভিক্টোরিয়া স্টেশনে ‘দুর্গা’

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

বৃষ্টিতে ভিজলে কি সত্যিই চুল পড়ে? জেনে নিন এর পেছনের আসল কারণ

বর্ষা নামতেই জ্বর-সর্দির থাবা? জানুন সুস্থ থাকার সহজ পাঁচ মন্ত্র

রাস্তা না পুকুর? চিনার পার্কে হাঁটু জলে ডুবল একের পর এক গাড়ি, নাজেহাল নিত্যযাত্রীরা