Loading live market data...
Loading active stocks...
Connecting...

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি ,হিঙ্গলগঞ্জ:পঞ্চায়েতে তালা দিল বিজেপি কর্মী – সমর্থকরা। পঞ্চায়েত ভোটে ছাপ্পা রিগিং করে পঞ্চায়েত দখল করেছিল তৃণমূল।সেই কারণে, দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের অফিসে তালা(Lock)।হিঙ্গলগঞ্জ বিধানসভার বিশপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা ।হিঙ্গলগঞ্জ বিধানসভায় জিতেছে বিজেপি প্রার্থী রেখা পাত্র । মঙ্গলবার সকালে বিজেপির কর্মী-সমর্থকরা বিশপুর গ্রাম পঞ্চায়েতে তালা মেরে বিজেপির পতাকা লাগিয়ে এবং ব্যানার টাঙিয়ে দিল ।তাদের অভিযোগ,গত পঞ্চায়েত ভোটে এই এলাকায় তৃণমূলের গুন্ডাবাহিনী ভোট করতে দেয়নি । তৃণমূল গায়ের জোরে বুথ দখল করে ভোটে জিতে পঞ্চায়েতের দখল নিয়েছিল। এর পরবর্তীতে অজস্র দুর্নীতি এবং লুটপাট চলে এই পঞ্চায়েতে।তাই এই পঞ্চায়েত তাঁরা তালা মেরে দখল নেয়।

যদিও এই বিষয়ে বিশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানস দাস (Pachayet Pradhan Mans Das)বলেন,মানুষ রায় দিয়েছে ।তাই বিজেপি ক্ষমতায় এসেছে এবং হিঙ্গলগঞ্জে বিজেপি জিতেছে । কিন্তু সেই কারণে ওরা যেভাবে অত্যাচার শুরু করেছে সেটা মানুষ মেনে নেবে না। পঞ্চায়েতে তালা মেরেছে, আমরা প্রশাসনের দ্বারস্থ হব। প্রশাসন যা ব্যবস্থা করার করবে । মানুষের রায় নিয়ে ক্ষমতায় এসে এইভাবে অত্যাচার করা ঠিক না । বিজেপি কর্মীদের দাবি, তারা সঠিকভাবে পঞ্চায়েত চলুক সেটাই চান।

অবশেষে ঝঞ্ঝাট থেকে নিষ্কৃতি পেল শ্যামনগরের গাঙ্গুলী পরিবার। কেননা বেশ কয়েক বছর ধরে শ্যামনগর ভারতচন্দ্র রায় পথে এই গাঙ্গুলী পরিবারের একটি জমি বিশ্ব বাংলা লোগো দিয়ে বাধাপ্রাপ্ত করে রেখেছিল জগদ্দল এর বিধায়ক সোমনাথ শ্যাম।এই জমিটি অল্প দামে কিনতে চেয়ে প্রস্তাব দিলে তারা দিতে না চাওয়ায় এই বাধা বলে অভিযোগ। গতকাল বিজেপি ক্ষমতায় আসার পর সেই বাধা ভেঙে দিল বিজেপির কর্মীরাই। রীতিমতো বুলডোজার দিয়ে সেই বাধা দেওয়া পাঁচিল সবগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?