আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্ব বাংলা শারদ সম্মান: সেরার সেরা হওয়ার দৌড়, আবেদন জমা শুরু

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর বাকি আর কয়েকদিন। তারপরেই গোটা রাজ্যের সঙ্গে বিশ্বেও আপামর বাঙালি মেতে উঠবে দুর্গা আরাধনায়। শহর থেকে জেনা সব জায়গাতেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। দীর্ঘ এক বছর পর মা আসছেন মর্ত্যে। মহামায়ার আগমনের আকাঙ্খায় চারদিকে পুজো পুজো গন্ধ। আকাশে শরতের মেঘ, রাস্তাঘাটে মানুষের ভিড়। প্রতিমা মণ্ডপসজ্জা আলোকসজ্জা বা ভাবনা সবকিছুতেই লুকিয়ে থাকে শিল্পীদের অক্লান্ত পরিশ্রম। তাদের পরিশ্রমই ফুটে ওঠে মন্ডপে মন্ডপে। শিল্পীর এই শিল্পীসত্ত্বাকে স্বীকৃতি দিতে এই রাজ্যের উদ্যোগে ২০১৩ সাল থেকে শুরু হয়েছিল বিশ্ববাংলা শারদ সম্মান। তারপর থেকে বাঙালির সবচেয়ে বড় উৎসবের অন্যতম আকর্ষণ এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন রাজ্যের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগ, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পর্যটন বিভাগের মন্ত্রী ইন্দ্রনীল সেন। বৃহস্পতিবার এই আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কলকাতা থেকে জেলার পুজো এমন কি দেশের বিভিন্ন থিম পুজোকে এর অংশ করা হয়েছে।

একটা সময় ছিল, পঞ্চমী-ষষ্ঠী থেকে ঠাকুর দেখা শুরু করত দর্শনার্থীরা। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবীপক্ষের শুরু থেকেই পুজো উদ্বোধন করেন। ধর্ম যার যার উৎসব সবার। হাজার হাজার কোটি টাকার আদান-প্রদান হয় এই সময়। বিরাট অর্থনীতি জড়িয়ে রয়েছে এই অনুষ্ঠানের সঙ্গে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ শুধু এই সময়ের জন্য অপেক্ষায় থাকেন। কারণ এই সময় অনেকেই অনেক রকম কাজ করেন।  এই উৎসবের প্রধান আকর্ষণ পুজো কার্নিভাল। এত বড় রোড শো বিশ্বে কোথাও হয় না। বিদেশীদের কাছে জনপ্রিয় হচ্ছে উৎসব ও কার্নিভাল। এখন জেলাতেও হয় কার্নিভাল।

জানা গিয়েছে, প রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন এলাকায়— কলকাতা পৌরসংস্থা, বিধাননগর, বরানগর ও দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় মোট ১২টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশবান্ধব, সেরা সাবেকি, সেরা সমাজ সচেতনতা, সেরা অন্য ভাবনা, বিশেষ পুরস্কার, সেরা ঢাকেশ্রী, সেরা বিশ্ববাংলা ব্র্যান্ডিং এবং সেরার সেরা— এই বিভাগগুলোতে পুরস্কার দেওয়া হবে পুজো কমিটিগুলিকে।

কলকাতায়তেই নয়, জেলার পুজোকেই সম্মান পুরস্কার দেওয়া হয়। রাজ্যের ২২টি জেলায় ৪টি বিভাগে স্বীকৃতি দেওয়া হয়। এবারও সেটা দেওয়া হবে।  সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা বিভাগে দেওয়া হবে পুরস্কার। পঞ্চমী বা ষষ্ঠীর দিন বিচারকমণ্ডলী নির্বাচিত কমিটিগুলির নাম ঘোষণা করবে বলে জানা গিয়েছে। ১১ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে রাজ্য সরকারের বিভিন্ন ওয়েবসাইটে। আবেদন করার জন্য লিঙ্কে ক্লিক করুন। https://bbss.wb.gov.in/

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ