খুনে অভিযুক্ত এবার বিজেপির প্রার্থী!‌ তৃণমূলের ভরসা স্বচ্ছ ভাবমূর্তি, কোন কেন্দ্র?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা সামনে এনেছে গেরুয়া শিবির। আর তার পর থেকেই জোর চর্চা শুরু হয়েছে। কারণ এখানে একটি কেন্দ্রে দেখা যাচ্ছে, বিজেপি যাঁকে প্রার্থী করেছে তিনি খুন অভিযুক্ত। আর তৃণমূল কংগ্রেস সেখানে ভরসা রেখেছে স্বচ্ছ ভাবমূর্তির উপর।

এদিকে রাজ্য–রাজনীতিতে যে কেন্দ্র চর্চায় উঠে এসেছে সেটা হল উত্তর ২৪ পরগনার বীজপুর। এই কেন্দ্রে বিজেপি টিকিট দিয়েছে সুদীপ্ত দাসকে। তিনি তৃণমূল কর্মী রাজু কুড়মি খুনের ঘটনায় অভিযুক্ত। শুধু তাই নয়, আদালতের নির্দেশে এখন তিনি ‘এলাকাছাড়া’। অর্থাৎ বীজপুর এলাকাতেই বিজেপি প্রার্থী ঢুকতে পারবেন না। এই নিষেধাজ্ঞা জারি করেছে খোদ আদালত। তারপরও তিনি প্রার্থী হয়েছেন। তবে সুদীপ্ত দাস এই পথে একা নন, মঙ্গলকোটের বিজেপি প্রার্থী শিশির ঘোষও খুনে অভিযুক্ত। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সুবোধ অধিকারীকে। আর মঙ্গলকোটে অপূর্ব অধিকারী প্রার্থী তৃণমূলের।

অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই বিজেপির অন্দরে কোন্দল বেড়েছে। দলের অন্দরেই প্রবল ক্ষোভ সামাল দিতে এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস এটাই প্রচারের আলোয় নিয়ে আসতে চলেছে বলে সূত্রের খবর। এতে বিজেপির ব্যাপক ক্ষতি হতে পারে বিধানসভা নির্বাচনে। কারণ মানুষ খুনে অভিযুক্তকে ভোট দেবে না। এটাই বুঝতে পেরে দলের নীচুতলার কর্মীরা প্রার্থী বদলের দাবি তুলেছেন। তবে বাংলায় পদ্ম ফোটাতে যে কোনও পদক্ষেপ করতেই পিছপা হচ্ছে না গেরুয়া শিবির সেটা স্পষ্ট হয়ে উঠেছে।

এছাড়া এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলায়। এই ঘটনা নিয়ে সুদীপ্ত দাসের সাফাই, ‘রাজু কুড়মিকে খুনের ঘটনায় আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আদালতের নির্দেশে আমি বীজপুর থানা এলাকায় ঢুকতে পারব না। সুতরাং দলের কর্মী–সমর্থকদের ভরসায় প্রচার সারতে হবে। আমি কলকাতা হাইকোর্টে আবেদন জানাবো।’‌ এই পরিস্থিতিতে তমলুক, উত্তরপাড়া, সোনারপুর উত্তর, কল্যাণী, পানিহাটির মতো ৩৮টি কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা বাকি বিজেপির। এসব কেন্দ্রে জট কাটানো যাচ্ছে না বলেই সূত্রের খবর।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?