বিজেপির অন্দরে তুলকালাম, ভিনরাজ্যের নেতাদের জন্য বিপুল খরচ, বুথ কর্মীদের অর্থে কোপ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় একটা প্রবাদ আছে—গেঁয়ো যোগী ভিখ পায় না। অর্থাৎ কাছের লোক সমাদর পায় না। এবার এই নীতি দেখা গিয়েছে বঙ্গ–বিজেপিতে। আর তার জেরে বুথস্তরের কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে বাংলায়। তাই পথে–ঘাটে নেমে বিজেপি নেতারা এখন সুর চড়িয়ে নানা কথা বলছেন। কিন্তু প্রদীপের নীচেই যে অন্ধকার তা দেখতে পাচ্ছেন না কেউ। কেন্দ্রীয় নেতাদের থেকে শুরু করে ভিন রাজ্যের নেতারা বাংলায় এসে পাঁচতারা হোটেলে থাকছেন। বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন। কেতাদুরস্ত পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। অথচ বুথস্তরের কর্মীদের অর্থে কোপ পড়েছে বলে অভিযোগ। এই নিয়ে বিজেপির অন্দরে তুলকালাম কাণ্ড ঘটেছে বলে সূত্রের খবর।

এদিকে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র ঘুরে দেখছেন ভিন রাজ্যের নেতারা। ভোট ব্যাঙ্ক তৈরি করতে নেমেছেন তাঁরা। অথচ এই পদ্মনেতারা বাংলায় কথা বলতেও পারেন না, বুঝতেও পারেন না। তাঁরা কেমন করে ভোটব্যাঙ্ক তৈরি করবেন?‌ এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভিনরাজ্য থেকে পদ্মনেতারা এসে গ্রামবাংলায় যাচ্ছেন। সেখানে গিয়ে ভোজপুরী থেকে শুরু করে হিন্দি ভাষায় কথা বলছেন। যা বেশিরভাগ মানুষ বুঝতে পারছেন না। কিন্তু এই ভিন রাজ্যের পদ্মনেতাদের জন্যই বিপুল টাকা খরচ করা হচ্ছে। সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব বুথের কর্মীদের কথা ভাবছে না বলে অভিযোগ জেলার কর্মীদের। এমনকী বুথপিছু টাকা বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে এই বৈষম্য নিয়ে তেতে উঠেছেন বুথস্তরের কর্মীরা। তাঁরা এই নিয়ে চিঠি লিখেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের উদ্দেশে। তবে সেই চিঠি এখনও পৌঁছয়নি। পৌঁছে যাবে। নির্বাচনের পরিবেশে এমন ঘটনায় বুথস্তরের কর্মীরা বসে যাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা যদি হয় তাহলে বাংলা দখলের স্বপ্ন ফেরি করা স্বপ্নই থেকে যাবে। কদিনের মধ্যে যদি বুথস্তরের কর্মীদের কথা ভাবা না হয় তাহলে চরম পদক্ষেপ করা হবে সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা বলে সূত্রের খবর। বুথস্তরের নেতাদের উপর খবরদারি করার জন্য হিন্দিভাষী নেতাদের পাঠিয়ে দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন তাঁরা।

এছাড়া এসআইআর পর্বে এমনিতেই সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকার এবং বিজেপির উপর ক্ষুব্ধ হয়ে রয়েছেন। এই আবহে বিজেপির বুথস্তরের কর্মীদের উপর আর্থিক কোপ ফেলায় পরিস্থিতি জটিল হয়েছে। তার উপর বৈষম্য সামনে আসায় মেনে নিতে পারছেন না বুথস্তরের কর্মীরা। এই গোটা বিষয়টি নিয়ে বিজেপির আদি নেতা কেশব কোনার বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব জেলার নেতাদের কার্যত অপমান করছে। বুথস্তরের নেতারা নানা লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁদের কথা ভাবা দরকার। বাইরের নেতাদের এমন আপ্যায়ন না করে বুথের নেতাদের আর্থিকভাবে সাহায্য করা দরকার। তাঁদের মোটরবাইকের তেলের খরচও দেওয়া হয় না। অথচ হিন্দি ভাষাভাষী নেতারা হোটেলে থাকছেন, দামি গাড়িতে ঘুরছেন।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট