অসুস্থ রেখাকে নিয়ে হাসপাতালে দৌড় বিজেপির, শিকেয় উঠেছে প্রচার

এর পর আবার কবে থেকে ভোটের প্রচারে নামবেন রেখা, নাকি তিনি আর নামতে পারবেনই না, তা তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বলে জানিয়েছে বিজেপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একি অবস্থা বিজেপি! যাকে সামনে রেখে মাঠ দখলে নেমেছো, সেই কিনা বার বার অসুস্থ হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে! হ্যাঁ ঠিকই পড়ছেন, আবারও অসুস্থ হয়ে পড়লেন উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট লোকসভা কেন্দ্রের(Basirhat Constituency) বিজেপি প্রার্থী(BJP Candidate) তথা সন্দেশখালির নির্যাতিতা রেখা পাত্র(Rekha Patra)। এদিন অর্থাৎ শুক্রবার বসিরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোটের প্রচারে বেরোনোর কথা ছিল রেখার। প্রচার শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টা নাগাদ। তার আগেই অসুস্থ হয়ে পড়েন বিজেপির এই প্রার্থী। রেখা। তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বলে বিজেপির তরফে জানানো হয়। কলকাতার কোনও এক বেসরকারি হাসপাতালে রেখে তাঁর চিকিৎসা করানো হবে বলেই জানা গিয়েছে। একই সঙ্গে এদিনের জন্য বসিরহাটে প্রভার স্থগিত করে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। এর পর আবার কবে থেকে ভোটের প্রচারে নামবেন রেখা, নাকি তিনি আর নামতে পারবেনই না, তা তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে বলে জানিয়েছে বিজেপি।

উল্লেখ্য, গত মাসেও এক বার ভোটের প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা। সন্দেশখালিতে সভা করার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় তাঁকে কল্যাণী এমসে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় বিজেপি সূত্রে খবর ছিল, অতিরিক্ত চাপ ও গরমে শরীরে জলের অভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা। এবার তাঁর অসুস্থতার কারণ কী তা এখনও জানা যায়নি। সন্দেশখালির ঘটনায় টিভির পর্দায় বার বার ভেসে উঠেছিল রেখার মুখ। নারী নির্যাতনের একের পর এক অভিযোগ তুলে প্রকাশ্যে শাসক তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে অচিরেই ‘প্রতিবাদী মুখ’ হিসাবে পরিচিত হন রেখা। বিজেপি থেকে তাঁকে দলের প্রার্থীও বানিয়ে দেওয়া হয়। কিন্তু তারপর থেকেই যত বিপত্তি। ক্রমশ কমেছে রেখার জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা। এমনকি রেখার ওপর ক্ষুব্ধ খোদ সন্দেশখালির মহিলারাও। এই অবস্থায় বার বার অসুস্থ হয়ে প্রচার থেকে দূরে সরে থেকে কার্যত নিজের পরাজয় নিশ্চিত করেছেন সন্দেশখালির এই নির্যাতিতা। অন্তত এমনটাই অভিমত স্থানীয় বাসিন্দা থেকে বিজেপির কর্মী সমর্থকদের একাংশের।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা