রবি সকালে প্রার্থী হয়ে বেরিয়ে কেউ ছুটলেন মন্দিরে, কেউ গেলেন হাটে ভোট প্রচারে

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি, মাদারিহাট ও মেদিনীপুর:নৈহাটি উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী রূপক মিত্র রবিবার নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে নিজের প্রচার অভিযান শুরু করলেন। নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বিজেপি তরফ থেকে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপক মিত্রকে।  তবে বিজেপি প্রার্থী রূপক মিত্র মনোনীত হওয়ার পরেই আজ নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পূজো দিতে আসেন তিনি। তার সাথে ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি ও অন্যান্য নেতা কর্মীরা। বিজেপি প্রার্থী বলেন, আমাদের সাথে মানুষ আছে।নৈহাটির মানুষ নির্বাচনে বুঝিয়ে দেবে। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জেতার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী।

এদিকে,শনিবার সন্ধ্যায় প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর রবিবার সকাল থেকেই মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের মেদিনীপুর শহর(Medinipur City) এলাকায় প্রচারে বেরিয়ে পড়েন বিজেপি প্রার্থী শুভজিৎ রায় । পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার বাড়ি, মেদিনীপুর শহরে মির্জাবাজার এলাকায় প্রচার সারেন বিজেপি প্রার্থী । সাধারণ মানুষের কাছে বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন ইস্যু তুলে ধরেন প্রার্থী । মানুষের কাছে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি । রাজ্য সরকারের নানা ধরনের দুর্নীতি, আরজি কর হাসপাতালে ডাক্তার এর মৃত্যু সহ মেদিনীপুর পৌরসভার অনিয়ম পৌর পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ ।

সেই সব কিছু মেদিনীপুর শহরে ভোট প্রচারে কাজে লাগবেন বলেই আশাবাদী বিজেপি প্রার্থী । সবমিলিয়ে নির্বাচনের প্রার্থী ঘোষণার পরেই প্রচারে বেরিয়ে সাড়া ফেলছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায় । অন্যদিকে, আলিপুরদুয়ারে প্রার্থী ঘোষণা হওয়ার পরই ভোট প্রচারে ময়দানে নেমে পড়লেন মাদারিহাট বিধানসভার বিজেপি প্রার্থী রাহুল লোহার। এদিন বীরপাড়া কালিমন্দিরে পুজো দিয়ে বীরপাড়া বাজারে প্রচার চালান। বীরপাড়া সাপ্তাহিক হাটে সাংসদ মনোজ টিগ্গাকে সাথে নিয়ে প্রচার সারেন বিজেপি প্রার্থী।রবিবার বীরপাড়া সাপ্তাহিক হাটে আসা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রচার সারেন বিজেপি প্রার্থী।ওইদিকে বিজেপি প্রার্থী রাহুল লোহার জানান, এলাকার হাসপাতাল, চা বাগান শ্রমিকদের সমস্যা সহ একাধিক ই্যসু নিয়ে নির্বাচনি প্রচারে ময়দানে নেমেছি আমরা । অপরদিকে,সমস্ত জল্পনা শেষ করে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে সব রাজনৈতিক দলের মধ্যে প্রথম প্রার্থী ঘোষণা করা হয় বিজেপির। বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় ওরফে (বান্টি)কে এই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে বিজেপি। অনেকেই মনে করছেন সুনিপুণভাবে সমস্ত লবীকে ব্যালেন্স করে হয়তো স্থান পেয়েছেন শুভজিৎ রায়।কারন অনেকের নামই ছিল প্রার্থী তালিকাতে ৷ সকলের উর্দ্ধে নিজের স্থান রাখলেন বান্টি ৷

প্রার্থী হয়েছেন খবর পেয়েই অনুগামীদের ভিড় শুরু হয়ে যায় মেদিনীপুরের গান্ধীমূর্তি পাদদেশে।শুভজিৎ রায় ওরফে বান্টি মেদিনীপুর শহরের বার্জ টাউন এলাকার বাসিন্দা। বিজেপির পুরনো কর্মী। তিনবার নির্বাচনের লড়ার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১১ সালে মেদিনীপুর বিধানসভাতে লড়াই করেছিলেন প্রার্থী হিসেবে তিনি। তবে হেরে গিয়েছিলেন। এরপর দুবার পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করেছেন মেদিনীপুর থেকেই। ২০১৭ তে পৌরসভা নির্বাচনে ও ২০২৩ এর পৌরসভা নির্বাচনেও মেদিনীপুর থেকেই লড়াই করেছিলেন কাউন্সিলার পদের জন্য। কোন বারেই অবশ্য জয়লাভ করতে পারেননি। এবার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে ফের প্রার্থী করেছে দল।বিজেপির প্রার্থী হিসেবে শুভজিৎ রায়ের নাম ঘোষণা হওয়ার সময় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেদিনীপুর শহরের গান্ধী মূর্তি মোড় এলাকার চায়ের দোকানে হাজির ছিলেন তিনি। ঘোষণা হওয়ার সাথে সাথেই তার দুটি ফোন রীতিমতো ব্যস্ত হয়ে যায়। বিজেপির বেশ কিছু অনুগামী ভিড় করতে শুরু করেন সেখানে। কেউ উত্তরীয় পরিয়ে দেন কেউ বা হ্যান্ডশেক করার জন্য হুড়োহুড়ি লাগিয়ে দেন।প্রার্থী শুভজিৎ রায় জানান ,” আমার ওপর ভরসা রাখার জন্য কেন্দ্র ও রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ। যে দায়িত্ব দেওয়া আছে তা পুরোপুরি পূর্ণ করার চেষ্টা করব। লোকসভা নির্বাচনে খুব অল্প ব্যবধানে আমরা মেদিনীপুর বিধানসভা তে হেরেছি। ফলে জেতার জন্য আপ্রাণ লড়াই জারি থাকবে।”

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলার পরেই আমেরিকার অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি