বিজেপি চাকরিখেকো, আরামবাগের সভায় তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপি চাকরিখেকো বাঘ। ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিয়েছে। বুধবার এই ভাষাতেই আরামবাগের সভা থেকে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এদিন ফের সন্দেশখালির প্রসঙ্গ তুলে বিজেপিকে বিঁধেছেন তৃণমূল নেত্রী।

এদিন সুপ্রিম কোর্টে চাকরি বাতিলের স্থগিতাদেশ নিয়ে বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘বিজেপি যেদিন ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিয়েছে, সেদিনই আমি বলেছিলাম, চিন্তা করবেন না। পাশে আছি। মঙ্গলবার দুর্গাপুরে মিছিল করছিলাম। মনটা পড়েছিল সুপ্রিম কোর্টে। কী রায় হয় সেই চিন্তায় ছিলাম। রায়টা শুনে মনটা খুব তৃপ্ত হয়ে গেল। এরা আসলে মানুষের মুখের গ্রাস কেড়ে নেয়। এটা মানুষ নয়। এরা দানব।‘ উল্লেখ্য, গত মঙ্গলবার ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। আগামী ১৬ জুলাই মামলার পরবর্তী শুনানি। 

একইসঙ্গে সন্দেশখালিতে বিজেপি নেতার স্বীকারোক্তি নিয়ে প্রকাশিত স্টিং ভিডিও-এর প্রসঙ্গ তুলে তৃণমূল নেত্রী জানান, ‘দেখলেন তো সন্দেশখালিতে কেমন টাকার খেলা হয়েছে। মা বোনেদের সম্মান চলে গেলে তা কি টাকা দিয়ে ফেরত আসে। এর বদলা চাই। সন্দেশখালিতে ভোটের মাধ্যমে এর বদলা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। প্রধানমন্ত্রীকে নিশানা করেই মমতা জানান, ‘প্রধানমন্ত্রীকে আমি নাম দিয়েছি প্রচারমন্ত্রী। ঘুম থেকে উঠলে আর ঘুমোতে যাওয়ার আগে সর্বত্র ওর ছবি। শুধু নিজের প্রচার করতে ভালবাসেন।‘

এদিন আরামবাগের নতুন প্রার্থী মিতালি বাগকে পাশে নিয়ে মমতা জানান, ‘মিতালি বাগদি সম্প্রদায়ের মেয়ে। অনেকে বলে বাগদি, বাউড়িরা টিকিট পান না। আমরা ওকে টিকিট দিয়ে প্রমাণ করে দিয়েছি। এর আগে কেউ ভুল করে থাকলে আমি তা শুধরে নিয়েছি। এবার নতুন প্রার্থীকে টিকিট দিয়েছি। মিতালি প্রান্তিক ঘরের মেয়ে। ওকে জেতান।‘

মঙ্গলবার সকালে রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-র

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলা?

এক লিটারে যাবে ২১ কিমি, মাত্র ৭.৮৪ লাখেই মিলছে সাত আসনের গাড়ি

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

ঝর্না, লেক আর সবুজের হাতছানি, পুজোর ছুটিতে ঘুরে আসুন ধানবাদ

বোরকা পরে ভূমি অফিসে আচমকা হাজির জেলা প্রশাসক, তার পর যা ঘটল….

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স