বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, ধস্তাধ্বস্তি

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা যুব মোর্চা সভাপতি ও তাঁর দলবল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় উত্তাল উত্তাল বর্ধমান। প্রকাশ্যে হাতাহাতি থেকে ধস্তাধ্বস্তি-বাদ থাকল না কিছুই। এমনকী দলীয় কার্যালয়ের মূল ফটকে পড়ল তালাও। এক গোষ্ঠী বসল অবস্থানে, আরেক গোষ্ঠী বেরল বিক্ষোভ মিছিলে। এই ঘটনায় তীব্র অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি (BJP)।

বৃহস্পতিবার একদল বিক্ষুব্ধ বিজেপি নেতা-কর্মী হঠাৎ দলীয় পতাকা নিয়ে উপস্থিত হয় জেলা কার্যালয়ে। ঘেরাও করে দেখাতে থাকে বিক্ষোভ। মূল ফটকে তালা দিয়ে বসে অবস্থানে। দাবি, জেলা কমিটি থেকে বহিষ্কৃত সহ সভাপতি শ্যামল রায়কে পুরনো পদে আবার ফেরাতে হবে। আরও দাবি, বর্তমান জেলা সভাপতি ও জেলা যুব মোর্চা সভাপতির অসসারণ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা যুব মোর্চা সভাপতি ও তাঁর দলবল। হাতুড়ি নিয়ে চলে তালা ভাঙা। তখনই শুরু হয় বচসা, হাতাহাতি ও  ধস্তাধস্তি। এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর বর্তমান ক্ষমতাশীল জেলা বিজেপি গোষ্ঠী মিছিল বের করে। এই ঘটনায় আবারও বঙ্গ বিজেপির মুখ পুড়েছে।

পদ্মশিবিরের এই গোষ্ঠীদ্বন্দ্বকে কটাক্ষ করেছে তৃণমূল। বলা হয়েছে, বিজেপি মানেই ভাড়াটে সৈন্যের দল। সকলেই পদলোভী। তাই রাজ্য জুড়ে দেখা যায় অন্তর্দ্বন্দ্ব। নিজেরাই নিজেদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে। কটাক্ষ, ‘হাস্যকর দল’।  

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন