বিডিওকে হুঁশিয়ারি বনগাঁ জেলার বিজেপি সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: আপনার চাকরি করা দুঃসাধ্য হয়ে যাবে, বিডিওকে হুশিয়ারি বনগাঁ জেলার বিজেপির সভাপতির । পাল্টা আক্রমণ তৃণমূলের । বিগত দিনে বিজেপির পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা সঠিক ভাবে মাল পাননি, এমনই অভিযোগ তুলে বনগাঁর নতুন বিডিওকে হুশিয়ারি দিলেন জেলা বিজেপি সভাপতি(BJP President) দেবদাস মণ্ডল।

সোমবার উত্তর ২৪ পরগণার বনগাঁর বিডিও(BDO) অফিসে রেশন দূর্নীতি সহ একাধিক দূর্নিতির বিরুদ্ধে ডেপুটেশন কর্মসূচি ছিল বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির। ডেপুটেশন মঞ্চ থেকে বনগাঁর নতুন বিডিও-র উদ্দেশ্যে দেবদাস মণ্ডল বলেন, বিগত দিনে বিজেপির সদস্যরা সঠিক ভাবে পরিষেবা পায়নি। আপনি নতুন এসেছেন সঠিক ভাবে কাজ করুন। বিমাতৃসুলভ কাজ হলে এখানে আপনার চাকরি করা দুঃসাধ্যকর হয়ে যাবে, এমনই হুমকি দেন বিজেপি নেতা।

এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, ওরা পাগলের প্রলাপ বকছে ।২০১১ সালের পর থেকে পশ্চিমবাংলায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার দলমত নির্বিশেষে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন বাধ বিচার করা হয় না। অথচ বিজেপি সরকারি অফিসারদের হুমকি দিয়ে ভয় দেখিয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ