একসপ্তাহ পরেই বঙ্গ–সফরে আসছেন জেপি নাড্ডা, ডেইলি প্যাসেঞ্জারি কী শুরু?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: কদিন আগে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তাতে শুধু অডিও বার্তা দিয়েই ক্ষান্ত থাকতে হয়েছিল তাঁকে। তারপরই বাংলায় চলে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনদিন থাকলেন। সাংবাদিক বৈঠক করলেন, কর্মীসভা করলেন, পুজো দিলেন, ভোট নিয়ে অঙ্কের হোমওয়ার্ক দিলেন—তারপর ফিরে গেলেন। এবার পরিস্থিতি সরেজমিনে দেখতে বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আর এটাকেই ভোটের সময় ডেইলি প্যাসেঞ্জারি বিজেপি নেতাদের বলছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা।

এদিকে চলতি বছরে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। তাই বিজেপির কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়েছে। পরে আরও বাড়বে। অমিত শাহ এসে বঙ্গ–বিজেপির সংগঠনের হতশ্রী দশা দেখে বেশ ক্ষুব্ধ হন। তাই টিকিট পাওয়ার জন্য পারফরম্যান্স বেঁধে দিয়ে যান। এবার সেই সংগঠনকে চাঙ্গা করতে এবার বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অমিত শাহ চলে যাওয়ার পর এবার নাড্ডা রাজ্যে এসে দলের সঙ্গে বৈঠক করতে চলেছেন বলে সূত্রের খবর। আগামী ৮ জানুয়ারি কলকাতায় স্বাস্থ্য বিষয়ক একটি কর্মসূচিতে যোগ দেবেন নাড্ডা। তখন তাঁকে দলীয় বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। যদি সেই বৈঠক হয় তাহলে তা দলের নেতা–কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হবে বলেই সূত্রের খবর। নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করবেন নাড্ডা।

অন্যদিকে রাজ্যে নির্বাচনের সময় নয়াদিল্লি থেকে এমন ডেইলি প্যাসেঞ্জারি আগেও দেখেছে বাংলা। এবার আবার তা শুরু হতে চলেছে বলে মনে করছেন তৃণমূল নেতারা। ২০২১ সালের বিধানসভা নির্বাচন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতাদের যাতায়াত, প্রচার সবই দেখা দিয়েছে। এবার তা ফের শুরু হওয়ায় তৃণমূল নেতৃত্ব এটাকে ‘ডেইলি প্যাসেঞ্জারি’ বলে কটাক্ষ করছেন। কারণ এই নেতারা বাংলার মানুষের সমস্যায় থাকে না। তাঁরাই বাংলার টাকা আটকে রেখেছেন। মানুষকে কাজ করিয়ে টাকা দেননি। সুতরাং এই ডেইলি প্যাসেঞ্জারি করে লাভ হবে বলেও মনে করছে ত্ণমূল কংগ্রেস।

এছাড়া নরেন্দ্র মোদি এসে দলের নেতা–কর্মীদের ভোকাল টনিক দেন। তারপর অমিত শাহ এসেও ভোকাল টনিক দিয়ে গিয়েছেন। এবার ৮ জানুয়ারি কলকাতায় চিকিৎসকদের এক কর্মসূচিতে যোগ দিতে আসছেন জেপি নাড্ডা। তবে বগ–বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। আমন্ত্রণ পেয়েছেন এটা ঠিক। তবে বিজেপি সূত্রে খবর, দলের কর্মী ও নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি। এই সংগঠন নিয়ে বিধানসভা নির্বাচনে জেতা যে যাবে না এটা তিনি বিলক্ষণ বোঝেন। তবে আসন সংখ্যা যদি বাড়ানো যায় সেই চেষ্টা করতে ‘ভোকাল টনিক’ দিতে পারেন নাড্ডা।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার