‘ভোটে জিততে চক্রান্ত করছে বিজেপি’, সামসেরগঞ্জ থেকে সতর্কবার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, সামসেরগঞ্জ : আসন্ন নির্বাচনে জিততে মরিয়া বিজেপি। সেই জন্য চক্রান্ত করছে তাঁরা। সামসেরগঞ্জ থেকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর-র মাধ্যমে নাম কাটা থেকে ইভিএম নিয়ে মানুষকে সতর্ক থাকার কথা বলেছেন তিনি। ভোটের পর স্ট্রংরুম পাহাড়া দেওয়ার কথাও বলেছেন মমতা।

তিনি বলেছেন, এবারের ভোট অস্তিত্বের ভোট। মানুষের অধিকার রক্ষার লড়াই। এবারে একটা ভোটও অন্যকাউকে না দেওয়ার কথা বলেছেন তিনি। তাঁর কথায় চক্রান্ত করে এসআইআর-র মাধ্যমে নাম বাদ দেওয়া হচ্ছে। ভোটারদের সতর্ক থাকার কথা বলে জানান, ইভিএম খারাপ হলে সারাই না করতে দিয়ে নতুন ইভিএম আনতে বলবেন। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ইভিএম সারাই করতে দেবেন না। রাতের অন্ধকারে ইভিএম যাতে পরিবর্তন করতে না পারে, খেয়াল রাখার কথা বলেছেন তিনি। কেউ যেন ইভিএমে চিপ লাগাতে না পেরে সেদিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ ইভিএম হ্যাকের আশঙ্কা করছেন তিনি।

তাঁর অভিযোগ,বাংলার অফিসারদের বাইরে পাঠিয়ে কাজ আটকে দেওয়ার চেষ্টা চলছে। তার বদলে বিজেপির আত্মীয় অফিসারদের নিয়ে আসা হচ্ছে। সবটাই পরিকল্পনা করে করা হচ্ছে। গণতন্ত্রের সৌজন্যতা রক্ষা করতে হবে। বুথ এজেন্টেদের উদ্দেশ্যে তাঁর বার্তা, বাংলার স্বার্থে লড়াই করতে হবে। কাউকে লোভ দেখালে বিক্রি হয়ে যাবেন না। নমিনেশন ভালো করে স্ক্রুটিনি করতে হবে। মনোনয়ন বাতিলের চেষ্টা করবে অনেকেই। তাই আগে থেকে সতর্ক হতে হবে। তৃণমূলে ভোট না দিলে বিজেপির শয়তানরা বাংলা দখল করে বাংলা ভাগ করে দেবে। সেই কারণে ভোটারদের সতর্ক থাকতে বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা