মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

বাড়ি করলেই দিতে হবে ১ লক্ষ টাকা! এবার বিজেপি নেতার নাম করে তোলাবাজির অভিযোগ মধ্যমগ্রামে। তদন্তে নামল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি করলেই দিতে হবে ১ লক্ষ টাকা! এবার বিজেপি নেতার নাম করে তোলাবাজির অভিযোগ মধ্যমগ্রামে। তদন্তে নামল পুলিশ। রাজ্যে পালাবদলের পরেই তোলাবাজি, কাটমানির অভিযোগে বহু তৃণমূল নেতা শ্রীঘরে গিয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ জেল খাটছেন। কেউ কেউ জামিন পেয়েছেন। সুতরাং তৃণমূল জমানায় এইসব দুর্নীতি দেখেছে রাজ্যবাসী। বিজেপি জমানাতেও একই অভিযোগ। জানা গিয়েছে, মধ্যমগ্রাম দিগবেরিয়া মাঝেরপাড়া এলাকায় সাবিরা খাতুন নামে এক মহিলা বাড়ি করছেন। দিন দরিদ্র ওই মহিলাকে থাকার জন্যে জমি দান করেন আলম শাহানি নামে এক ব্যাক্তি। তিনিও ওই জমির পাশে থাকেন। তিনি সম্পর্কে মহিলার কাকা হন। জলভর্তি এলাকায় একটি ছোট্ট ভাড়া বাড়িতে থাকতেন সাবিরা। তা দেখেই অল্প টাকায় আলম শাহানি তাঁর একটি ছোট্ট জমি সাবিরাকে দান করেন। সেখানেই আপাতত ছোট্ট ঘর তুলছেন সাবিরা। আর তাতেই হুজ্জতি পাড়ার এক যুবকের।

অভিযোগ, ওই যুবকের নাম শফিকুল ইসলাম। এলাকায় বাবু নামেই পরিচিত। তিনি ওই মহিলার বাড়িতে গিয়ে উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি রাজীব পোদ্দার এবং সহ-সভাপতি রাজীব খানের নাম করে ১ লক্ষ টাকা দাবি করেছেন। বলেছেন, ‘এই এলাকায় বাড়ি করার জন্যে সাবিরা কোনও অনুমতি নেননি। আপনি বেআইনিভাবে বাড়ি করছেন। তাই বিজেপি নেতাদের ১ লক্ষ টাকা দিতে হবে আপনাকে।’ এতেই মহিলা স্বাভাবিকভাবেই ঘাবড়ে গিয়েছেন। তাঁর কথায়, ‘এই জমির টাকাও আমি পরিশোধ করতে পারিনি। আমাকে আমার কাকা এই জমিতে ছোট্ট বাড়ি করে থাকতে বলেছেন। কাকার জমি এটা। সব নথিপত্র রয়েছে। তাহলে বেআইনি হল কী করে!’ এরপরেই মহিলা পাড়ার বিজেপি নেতৃত্বদের নিয়ে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয়ে পাড়ার একজন বিজেপি কর্মী জানিয়েছে, ‘ওই বাবুর বিরুদ্ধে এরকম অভিযোগ আরও অনেকবার আমরা পেয়েছি। আমাদের পাড়াতেই আরও একজন বাড়ি করছেন। তাঁর কাছে গিয়েও বাবু বিজেপি নেতার নাম করে কয়েক লাখ টাকা তোলাবাজি চেয়েছে।আমাদের সভাপতি এমন কখনও কোনও দাবি করেনি। এই বিষয়টা আমরা এখন পুলিশের কাছে জানিয়েছি। তাঁরাই উপযুক্ত ব্যবস্থা নেবে।’ অন্যদিকে বিজেপি জেলা সভাপতি রাজীব পোদ্দার দাবি করছেন যে, ‘আমার বা বিজেপির নাম করে কেউ যদি কোথাও এরকম তোলাবাজি করে, বা কাট্মানি চায়, সরাসরি আমাদের কাছে জানাবেন, পুলিশের কাছে জানাবেন, আমরা তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখন সবাই পাল্টিবাজ। তৃণমূল যারা করত তারাও রাতারাতি বিজেপি হয়ে গিয়েছে। তাই আমি সবাইকে বলছি আমার নাম করে কেউ যদি এরকম তোলাবাজি করে, তাহলে তাঁকে সোজা পুলিশের হাতে তুলে দেবেন। আমি স্পষ্ট জানিয়ে দিলাম আপনাদের।’ আপাতত সাবিরার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে।

আকণ্ঠ মদ্যপান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

টিকিট ফেলতে গিয়ে চক্ষু চড়কগাছ! বাক্সের ভিতর গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে ‘চারপেয়ে’, ভাইরাল ভিডিও

সকাল থেকে একটাও বিক্রি হয়নি, প্লিজ.., খুদে বিক্রেতার আর্তির ভিডিও ভাইরাল

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ