গৃহবধূদের সতীত্ব প্রমাণের দাবি তুললেন বিজেপি নেতা!‌ আলোড়ন নন্দীগ্রামে

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার মধ্যে বিতর্কিত মন্তব্য করে আলোড়ন ফেলে দিলেন বিজেপি নেতা প্রলয় পাল। এই বিজেপি নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের পরিচিত মুখ। এবার বাংলার গৃহবধূদের নিয়ে এমন মন্তব্য করলেন এই বিজেপি নেতা যে তাতে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। কারণ যেসব বধূদের স্বামী ভিন রাজ্যে বা বিদেশে কাজ করেন তাঁদের স্ত্রীদের সতীত্ব প্রমাণের দাবি তুলেছেন বিজেপি নেতা প্রলয় পাল। এমনকী ওইসব বধূদের সতীত্ব প্রমাণে গাইনিকোলজিক্যাল পরীক্ষা করারও দাবি তুলেছেন। আর তাতেই এই বিতর্ক তৈরি হয়েছে। যা নিয়ে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

এদিকে বাংলার মহিলাদের সম্মান করতে জানে না বিজেপি। এই কথা বারবার শোনা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীদের গলায়। বাংলার নারীদের অপমান করতে জানে বিজেপি। এমনকী বাংলার নারীদের অপমান করার জন্যই চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এবার বিজেপি নেতার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে তৃণমূল। প্রলয় পাল যা বলেছে সেটা দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তোপ দেগেছে তৃণমূল। ঘাসফুল শিবির লিখেছে, ‘‌নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল দাবি করেছে, যেসব নারীর স্বামী ভিন রাজ্যে কাজ করেন, তাদের সতীত্ব প্রমাণের জন্য স্ত্রীরোগ পরীক্ষা করা উচিত। কারণ বিজেপির জগতে, উন্নয়নের পাঁচালি পাঠে অংশগ্রহণকারী বা জগন্নাথ ধামে যাওয়া মহিলাদের সন্দেহজনকভাবে দেখা হয়। কারণ বিজেপির জগতে, একজন মহিলার চরিত্র সর্বদা প্রশ্নের মুখে থাকে এবং তাঁর শরীর সর্বদা পরীক্ষা, বিচার এবং জনসমক্ষে হেনস্থার জন্য প্রস্তুত থাকে।’‌

 

অন্যদিকে বাংলার মেয়েদের নানা সময় অপমানজনক মন্তব্য করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে অনেকবার কটূক্তি করা হয়েছে। এবার সমস্ত সীমা পার করে দিল বিজেপি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সরসারি বাংলার বধূদের অপমান করা হল বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘‌বিজেপি যা চায় তা হল, নারীরা তাদের পবিত্রতা প্রমাণের জন্য ‘‌অগ্নিপরীক্ষা’‌ দিক। এটি বিজেপির নেতা–কর্মীদের শিরা–উপশিরায় বইছে। নারী–বিদ্বেষী, উগ্রবাদী, গভীরভাবে পশ্চাদগামী, নারী বিরোধী মানসিকতাকে উন্মোচিত করেছে। তারা এক নিঃশ্বাসে ‘‌বেটি বাঁচাও, মহিলা সুরক্ষা’‌ প্রচার করে এবং পরের নিঃশ্বাসে নারীদের এমন বস্তুতে পরিণত করে যাদের দেহকে পুলিশ, পরীক্ষা এবং বিচার করতে হবে যাতে তাদের পুরুষতান্ত্রিক ক্ষমতা মেটানো যায়।’‌

এছাড়া বাংলা কখনও এমন আচরণ বরদাস্ত করবে না বলে দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। বাংলায় মহিলাদের হাত শক্ত করতে একাধিক প্রকল্প নিয়ে আসা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, মেধাশ্রী–সহ নানা প্রকল্প রয়েছে বাংলার মহিলাদের জন্য। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, ‘‌বাংলা এই মধ্যযুগীয় বর্বরতাকে অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করে। আমাদের নারীরা পবিত্রতা পরীক্ষা করার মতো জিনিসপত্র নন। তারা আমাদের রাজ্যের মেরুদণ্ড এবং ২০২৬ সালে, তারাই বিজেপির পতনের স্থপতি হবেন। আপনি যে নারীদের লজ্জা এবং দমিয়ে রাখতে চান, তাঁরাই নিজেদের প্রাপ্য ন্যায়বিচারের জন্য উঠে দাঁড়াবেন।’‌

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের