রাহুল বনাম মিঠুন ইস্যুতে দ্বিধাবিভক্ত বঙ্গ–বিজেপি, রাজ্যসভায় কে?‌ আদি–নব্য দ্বন্দ্ব চরমে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে সাফল্য অর্জন করতে চায় বঙ্গ–বিজেপি। আর তার জন্য যতরকম চেষ্টা করা দরকার তা পদ্মশিবির করছে। সেটা এসআইআর হোক, কেন্দ্রীয় বাহিনী পাঠানো হোক এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রবল সমালোচনা। আবার বই প্রকাশ থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্য থেকে আইটি কর্মী নিয়ে আসা–সহ ইস্তেহার তৈরি করতে মানুষের মতামত সবই করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কিন্তু দুটি জিনিস কিছুতেই ঠিক করা হচ্ছে না। এক, দলীয় নেতাদের গোষ্ঠীকোন্দল দুই, দুর্বল সংগঠন শক্তিশালী করা বলে সূত্রের খবর।

এদিকে এই আবহে দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা আদিপন্থী নেতা হিসাবে পরিচিত রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠাতে পারে বঙ্গ–বিজেপি। এই নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে দলের অন্দরে। এই গোষ্ঠীতে আছেন খোদ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আর অন্য গোষ্ঠী চাইছে রাজ্যসভায় পাঠানো হোক মিঠুন চক্রবর্তীকে। কারণ আগে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন। সুতরাং একটা অভিজ্ঞতা আছে। আবার তিনি অভিনেতা। সুতরাং একটা গ্ল্যামার রয়েছে মিঠুনের সঙ্গে। এই পরিস্থিতিতে পড়ে দলের অন্দরের কোন্দল থেকে বাঁচতে রাজ্য বিজেপির পক্ষ থেকে দু’জনের নামই কেন্দ্রীয় পার্টির কাছে সুপারিশ করা হয়েছে বলে সূত্রের খবর।

অন্যদিকে এই খবর সামনে আসতেই মানুষের কাছে বার্তা যাচ্ছে, একটা পদের জন্যও নিজেদের মধ্যে লড়াই করছে বঙ্গ–বিজেপির নেতারা। আদি–নব্যের দ্বন্দ্বে অবস্থা চরমে উঠেছে। দীর্ঘদিন ধরেই বঙ্গ–বিজেপিতে আদি এবং নব্য নেতা–কর্মীদের মধ্যে বিভাজন ক্রমশ প্রকট হয়ে রয়েছে। এমনকী আদি নেতাদের একটি বড় অংশ গোঁসাঘরে খিল দিয়ে আছেন সেই রিপোর্টও দলীয় নেতৃত্বের কাছে আছে। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বঙ্গ–বিজেপির সভাপতি হওয়ার পর থেকেই আদি নেতা–কর্মীদের সক্রিয় করতে উদ্যোগী হয়েছেন। তাই রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠাতে চাইছেন তিনি বলে সূত্রের খবর।

এছাড়া রাহুল সিনহার নির্বাচনী সাফল্য সেভাবে নেই। যেখানে দাঁড়িয়েছেন সেখানেই পরাজিত হয়েছেন। নব্য নেতা কর্মীরা এটা প্রচার করতে শুরু করেছেন। একইসঙ্গে মিঠুন চক্রবর্তীর অতীত অভিজ্ঞতা আছে বলেও জোরালো সওয়াল করছেন। যদিও আদি নেতারা এসব কথা শুনতে নারাজ। তাঁদের দাবি, মিঠুন চক্রবর্তীরও সেভাবে সাফল্য নেই রাজনীতিতে। শুধুমাত্র গ্ল্যামার থাকলেই রাজ্যসভায় যাওয়া যায় না। রাজনীতির অভিজ্ঞতা থাকতে হয়। এই আকচাআকচির মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সংবাদমাধ্যমে জানান, এই নিয়ে আলোচনা শুরু হয়নি। সঠিক সময়ে জানতে পারবেন।

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন