ভাটপাড়ায় বিজেপিকে বড় ধাক্কা তৃণমূলের, অর্জুন ঘনিষ্ঠ রাজ বিশ্বাস পদ্ম ছেড়ে জোড়াফুলে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের আগে বুথস্তরের সংগঠন কার শক্তিশালী?‌ এই প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ একদিকে বিজেপি নেতারা বলছেন, তাঁরা এবার ক্ষমতায় আসবেই। তাই তাঁরা আত্মতুষ্টিতে রয়েছে। অপরদিকে বুথস্তর সংগঠন শক্তিশালী করে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ভোটের উত্তাপ টের পাওয়া যাচ্ছে চায়ের দোকান, আড্ডার ঠেকে। বিশেষ করে চায়ের দোকানগুলিতে সকাল, সন্ধ্যা নিয়ম করে ভোট–চর্চার আসর বসছে। আর সেখানেই এবার বিজেপিতে বড় ভাঙন ধরিয়ে দিল তৃণমূল কংগ্রেস। আজ, শনিবার বিজেপি প্রার্থী অর্জুন সিং ঘনিষ্ঠকে ঘাসফুল শিবিরে যোগ করা হল।

এদিকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে টিটাগড়ে অবস্থিত দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ঘনিষ্ঠ রাজ বিশ্বাসের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এই যোগদানের সময় উপস্থিত ছিলেন ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা–সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এই যোগদানের ফলে অর্জুন সিংকে বড় ধাক্কা দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে একসময় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন রাজ বিশ্বাস। এবার সেই শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় ভাটপাড়ার রাজনৈতিক অঙ্কে নতুন সমীকরণ তৈরি হল বলেই মনে করা হচ্ছে। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার উপ–পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, সৌরভ সিং–সহ তৃণমূলের অন্যান্য নেতারা। তৃণমূলে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ বিশ্বাস বলেন, ‘‌আমি বিজেপি ছাড়লাম বহিরাগত সংস্কৃতি মেনে নিতে না পেরে। আর যে উন্নয়ন তৃণমূল কংগ্রেস সরকার করেছে তাতে সামিল হতে চাই। একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী দেখতে চাই।’‌

এছাড়া তৃণমূল কংগ্রেসের দাবি, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ঘাঁটিতে এই ভাঙন তাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে। বিজেপির পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই যোগদান নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিকের প্রতিক্রিয়া, ‘‌ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ের যাঁরা কাণ্ডারি ছিলেন তাঁদের মধ্যে অন্যতম রাজ বিশ্বাস। আজ রাজ বিশ্বাস আমাদের দলে যোগ দিলেন চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে। এসআইআর করার নামে নির্বাচন কমিশনের দ্বিচারিতার প্রতিবাদেই যোগ দিলেন তৃণমূলে।’‌

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে