‘পরীক্ষার ছুটি’তে বিজেপি বিধায়কদের জনসংযোগ বাড়াতে দিল্লি থেকে ‘হোম টাস্ক’ দেওয়া হল

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের বা পুজোর ছুটিতে নয় পরীক্ষার ছুটিতে রাজনীতির নেতাদের জন্য ‘হোমটাস্ক ‘দিল বিজেপি। ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা চলছে। এই মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তাই গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে প্রকাশ্যে মাইক বাজিয়ে সভা সমাবেশ করা বারণ। বিধায়কদের চুপচাপ বসে না থেকে ফেব্রুয়ারি মাসে জনসংযোগ সারার জন্য নির্দেশ দেওয়া হল। দিল্লি থেকে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে নির্বাচন পর্যন্ত বিধায়করা নিজের নিজের নির্বাচনী কেন্দ্রে মনোনিবেশ করবে। এই রাজ্যে ৬৫ জন বিধায়ককে নির্দিষ্ট ‘হোম টাস্ক'(Home Tusk) দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। প্রতিদিন পাঁচটি করে বুথে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে ঘুরতে বলা হয়েছে বিধায়কদের।

নির্দিষ্টি করে এক একটি বুথে বিজেপি কর্মীদের নিয়ে বৈঠক করবেন বিধায়করা। যারা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন এবং বোঝাবেন রাজ্যে বিজেপি সরকার গঠন করতে পারলে আর কি কি অতিরিক্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। গ্রামের পরিচিত মন্দির বা দেবস্থানে যেতে হবে। প্রণাম করতে হবে পুজো দিতে হবে ।এলাকার মানুষের সঙ্গে, বিশেষত বয়স্ক মানুষদের সঙ্গে বসে আলাপ-আলোচনা করতে হবে। বুথে বুথে জনসংযোগের সময় পরামর্শ বাক্স(Suggestion Box) রাখতে বলা হয়েছে বিধায়কদের। বিজেপির ইস্তেহার কি রকম হওয়া উচিত এবং কি ধরনের প্রতিশ্রুতি থাকা উচিত সে বিষয়ে সরাসরি জনতার মতামত নেওয়ার জন্য বিজেপি এই বাক্স ও ফর্মের ব্যবস্থা করেছে এবার। একই সঙ্গে যেসব এলাকায় রাস্তা শহর নানা সমস্যা থাকবে সেই সমস্যার কথাও বাসিন্দারা ফর্মে(Form) উল্লেখ করতে পারবেন।

রাজ্যের গেরুয়া শিবিরের পক্ষ থেকে ইতিমধ্যেই স্থানীয় সমস্যা এবং অভাব অভিযোগের কথাকে সামনে রেখে বিধানসভা ভিত্তিক চার্জ শিট(Charge Sheet) প্রকাশ করা হয়েছে। জানা গেছে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ভুতে ভুতে ঘুরে জনসংযোগ চালাবেন গেরুয়া শিবিরের বিধায়করা দিনে পাঁচটি করে বুথে ঘুরে সময়সীমার মধ্যে গোটা বিধানসভা কেন্দ্রের প্রত্যেক বুথ ছুঁয়ে খেলার চেষ্টা হবে। তাই অনেক বিধায়ক একদিনে পাঁচের বেশি বুথে যাওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। তবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে সেই সকল বুথকে যেখানে সংগঠন দুর্বল রয়েছে।

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘ক্যামাক স্ট্রিটের জন্য দলটাই উঠে গেল,’ অভিষেককে ফের নিশানা কল্যাণের

তৃণমূল সরকারের আমলে দুর্নীতি খুঁজতে বিশেষ কমিশন গড়ল শুভেন্দুর সরকার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জেরে ভাসবে বাংলা! কলকাতার জন্য সতর্কতা জারি

কৌতুকাভিনেতা সময় রায়নাকে তিরস্কার, ৩ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

১৪ বছরে একই পরিবারের চার সদস্যকে ‘ঠান্ডা মাথায়’ খুন করল হাতি, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব

তীব্র আর্থিক সংকটে রোনাল্ডোর ক্লাব, আটকে গেল খেলোয়াড়দের বেতন